এক নজরে বিপিএলের সব দলের চূড়ান্ত স্কোয়াড

১৩ জানুয়ারি ২০২৪, ০২:০৪ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৭ AM
দরজায় কড়া নাড়ছে বিপিএলের দশম আসর

দরজায় কড়া নাড়ছে বিপিএলের দশম আসর © সংগৃহীত

দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। আগামী শুক্রবার (১৯ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় এই আসর। এরমধ্যেই অনুশীলনে নেমে গেছে অংশগ্রহণকারী দলগুলো। মাঠের লড়াইয়ে নামার আগে ইতোমধ্যে দেশি ও বিদেশি তারকাদের নিয়ে স্কোয়াড সাজিয়ে নিয়েছে অংশগ্রহণকারী ৭ দল।

বিপিএলের দশম আসরের উদ্বোধনী ম্যাচে আগামী ১৯ জানুয়ারি দুপুরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স মুখোমুখি হবে ঢাকা ডমিনেটর্সের। একইদিন সন্ধ্যায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স। 

৭ দলের এই আসরে মোট ম্যাচ অনুষ্ঠিত হবে ৪৬টি। প্রায় দেড় মাসের এই আসরের পর্দা নামবে ১ মার্চ ফাইনালের মধ্য দিয়ে। আসুন এক নজরে দেখে নেই অংশগ্রহণকারী ৭ দলে চূড়ান্ত স্কোয়াড।

 সিলেট স্ট্রাইকার্স 
মাশরাফি বিন মুর্তজা, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, তানজিম হাসান সাকিব, রায়ান বার্ল, হ্যারি টেক্টর, বেন কাটিং, জর্জ গ্রিনশো, মোহাম্মদ মিঠুন, রেজাউর রহমান রাজা, আরিফুল হক, ইয়াসির আলী চৌধুরী, রিচার্ড এনগারাভা, দুশান হেমন্ত, নাজমুল ইসলাম অপু, শফিকুল ইসলাম, নাঈম হাসান, জাওয়াদ রোয়েন ও সালমান হোসেন ইমন।

খুলনা টাইগার্স 
নাসুম আহমেদ, নাহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, এনামুল হক বিজয়, এভিন লুইস, ফাহিম আশরাফ, ধনঞ্জয়া ডি সিলভা, শাই হোপ, আফিফ হোসেন ধ্রুব, রুবেল হোসেন, পারভেজ হোসেন ইমন, হাবিবুর রহমান সোহান, কাসুন রাজিথা, দাসুন শানাকা, মুকিদুল ইসলাম মুগ্ধ, আকবর আলী ও সুমন খান।

রংপুর রাইডার্স
নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ, আজমতউল্লাহ ওমরজাই, নিকোলাস পুরান, সাকিব আল হাসান, বাবর আজম, ইহসানউল্লাহ, মাথিশা পাথিরানা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, ব্রেন্ডন কিং, মোহাম্মদ নবী, রনি তালুকদার, শামীম হোসেন পাটোয়ারি, রিপন মণ্ডল, হাসান মুরাদ, মাইকেল রিপ্পন, ইয়াসির মোহাম্মদ, আবু হায়দার রনি, ফজলে রাব্বি ও আশিক উজ জামান।

ফরচুন বরিশাল 
মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, সৈয়দ খালেদ আহমেদ, ইবরাহিম জাদরান, তামিম ইকবাল, শোয়েব মালিক, পল স্টার্লিং, ফখর জামান, মোহাম্মদ আমির, আব্বাস আফ্রিদি, দুনিথ ভেল্লালাগে, মুশফিকুর রহিম, রাকিবুল হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার, কামরুল ইসলাম রাব্বি, প্রীতম কুমার, তাইজুল ইসলাম, দীনেশ চান্দিমাল ও প্রান্তিক নওরোজ নাবিল।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স 
লিটন দাস, মুস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম, মোহাম্মদ রিজওয়ান, সুনীল নারাইন, তাওহিদ হৃদয়, মঈন আলী, আন্দ্রে রাসেল, ইফতিখার আহমেদ, জামান খান, খুশদিল শাহ, জনসন চার্লস, নূর আহমেদ, নাসিম শাহ, রশিদ খান, মৃত্যুঞ্জয় চৌধুরী, জাকের আলী অনিক, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, রাহকিম কর্নওয়াল, ম্যাথু ফোর্ড, ইমরুল কায়েস, মুশফিক হাসান ও মোহাম্মদ এনামুল হক।

দুর্দান্ত ঢাকা 
তাসকিন আহমেদ, আরাফাত সানি, শরিফুল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত, সাইম আইয়ুব, চতুরঙ্গ ডি সিলভা, উসমান কাদির, সাইফ হাসান, ইরফান শুক্কুর, আলাউদ্দিন বাবু, মেহরাব হোসেন, লাহিরু সামারাকুন, সাদিরা সামাউইকরামা, নাঈম শেখ, সাব্বির হোসেন ও জসীম উদ্দিন।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স 
শুভাগত হোম, জিয়াউর রহমান, নিহাদউজ্জামান, মোহাম্মদ হারিস, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ হাসনাইন, শহিদুল ইসলাম, স্টিফ্যান এসকিনাজি, তানজিদ হাসান তামিম, আল-আমিন হোসেন, সৈকত আলী, ইমরানউজ্জামান, কার্টিস ক্যামফার, বিল্লাল খান, শাহাদাত হোসেন দিপু ও সালাউদ্দিন শাকিল।

এখন পর্যন্ত টুর্নামেন্টটির নয়টি আসর মাঠে গড়িয়েছে। যেখানে এখন পর্যন্ত চারটি দল চ্যাম্পিয়ন হিসেবে পাওয়া গেছে। যার মধ্যে সর্বোচ্চ চারবার শিরোপা ঘরে তুলে সবচেয়ে সফল দলের তকমা পেয়েছে কুমিল্লা, তিন বার চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা। 

এদিকে তামিম ইকবাল, মুশফিকুর রহিমদের দলে কোচ হিসেবে থাকছেন অভিজ্ঞ ডেভ হোয়াইটমোর। একসময় বাংলাদেশ ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ ছিলেন তিনি। বিপিএলেও আগে দেখা গিয়েছে তাকে। এবারের বিপিএলে থাকবেন ফরচুন বরিশালের ডাগআউটে।

৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের জোর দাবি এনসিপির
  • ০২ এপ্রিল ২০২৬
অনুমোদনের অপেক্ষায় আরও ৮ বেসরকারি বিশ্ববিদ্যালয়
  • ০২ এপ্রিল ২০২৬
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হয়ে ইরানের বিপক্ষে যুদ…
  • ০২ এপ্রিল ২০২৬
দোকান-শপিং মল বন্ধের সময়ও এগিয়ে আসছে
  • ০২ এপ্রিল ২০২৬
তিনদিন নয়, একদিন অনলাইন ক্লাসের প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগ…
  • ০২ এপ্রিল ২০২৬
লক্ষ্মীপুরে ডাকাতি মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার
  • ০২ এপ্রিল ২০২৬