বিয়ে করলেন ক্রিকেটার ইয়াসির রাব্বি

১১ জানুয়ারি ২০২৪, ০১:৩৩ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১০ AM
বিয়ে করলেন ক্রিকেটার ইয়াসির রাব্বি

বিয়ে করলেন ক্রিকেটার ইয়াসির রাব্বি © সংগৃহীত

জীবনের নতুন অধ্যায় শুরু করলেন বাংলাদেশ ক্রিকেট দলের পরিচিত নাম ইয়াসির রাব্বি। নিজ শহর চট্টগ্রামে গতকাল বুধবার (১০ জানুয়ারি) বিয়ের পিঁড়িতে বসেন ২৭ বছর বয়সী এই ক্রিকেটার। পাত্রীর নাম রিভা আনজুম। 

ইয়াসিরের ঘনিষ্ঠ বন্ধুরা জানান, চট্টগ্রামের স্থানীয় একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির এক্সিকিউটিভ পদে কর্মরত আছেন পাত্রী রিভা আনজুম। 

ইয়াসির রাব্বি জাতীয় দলের হয়ে দেশের জার্সিতে এখন পর্যন্ত ৬ টেস্ট, ৯ ওয়ানডে এবং ১১ টি-টোয়েন্টি খেলেছেন ইয়াসির রাব্বি। টেস্টে ১ ফিফটির সুবাদে রান করেছেন ২০৫। ওয়ানডেতে তার রান ১০২ আর টি-টোয়েন্টিতে পেয়েছেন ১২৮ রান। 

ক্রিকেটে হাডহিটার হিসেবে আলোচনায় আসেন ইয়াসির আলী রাব্বি। তবে জাতীয় দলে এসে নিজেকে তেমন প্রমাণ করতে পারেননি তিনি। অবশ্য একেবারেই যে ছিটকে গেছেন, তাও বলা যাবে না। এশিয়ান গেমসে বাংলাদেশ দলের অংশ ছিলেন ইয়াসির। ব্রোঞ্জপদক নিশ্চিতের ম্যাচে দলের জয়ে রেখেছিলেন বড় ভূমিকা।

বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএল আর কিছুদিন পরই শুরু হবে। এবারের বিপিএলে তাকে দলে টেনেছে সিলেট স্ট্রাইকার্স। ঘরোয়া ক্রিকেটের পরিচিত এই মুখকে নিয়ে বড় কিছুরই প্রত্যাশা রাখবে সিলেট। নতুন করে জাতীয় দলে ফিরে আসতে এটাই হয়ত প্রেরণা দেবে ইয়াসিরকে। 

এর আগে গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের খবর প্রকাশ করেন জাতীয় দলের পেসার সৈয়দ খালেদ আহমেদ। 

ডিসেম্বরের ‘ফেরার হুমকি’: আওয়ামী লীগের সামনে কোন পথ?
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে চার দিনব্যাপী ‘ল’ ফেস্ট শুরু
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুল ফাঁকি দিয়ে ঝাউবাগানে ১৭ শিক্ষার্থী, হঠাৎ হাজির ইউএনও,…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কলেজ ভর্তিতে আরও ৪ কোটা ঘোষণা, ভর্তি হতে পারবেন যারা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে ৬ সপ্তাহের গবেষণার সুযোগ দিচ্ছে সৌদি আরব, করুন আব…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা ছুটি থেকে ফেরেননি যবিপ্রবির ২৩ শিক্ষক, বকেয়া ৩ কোটি …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9