দুঃসময়ে দানি আলভেজের পাশে দাঁড়ালেন নেইমার

১০ জানুয়ারি ২০২৪, ০৭:২৭ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১০ AM
নেইমার জুনিয়র ও দানি আলভেজ

নেইমার জুনিয়র ও দানি আলভেজ © সংগৃহীত

নারী নিপীড়নের অভিযোগ জেলবন্দী জীবন কাটাচ্ছেন ব্রাজিলের সাবেক তারকা দানি আলভেজ। সেই সঙ্গে রয়েছে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের মামলাও। তাতে আলভেজ সব সম্পত্তি আপাতত বাজেয়াপ্ত করা হয়েছে। লম্বা সময় ধরে ফুটবলের বাইরে থাকা এবং সম্পদ বাজেয়াপ্ত হওয়ায় চরম দুর্বিপাকে পড়েছেন আলভেস। তার এমন দুঃসময়ে বড় অঙ্কের আর্থিক সহায়তা নিয়ে পাশে দাঁড়ালেন বন্ধু নেইমার জুনিয়র।

ব্রাজিল সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গত আগস্টে নিজ উদ্যোগে স্প্যানিশ কোর্টের কাছে দেড় লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা) পাঠিয়েছেন নেইমার। সেই সঙ্গে একজন আইনজীবীও নিয়োগ করেছেন আলভেজের জন্য।  গত ২০২২ সালের ৩০ ডিসেম্বর বার্সেলোনার সাটন নাইটক্লাবে বন্ধুদের নিয়ে পার্টি করছিলেন আলভেস। সেখানেই এক নারীকে নিপীড়নের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

খেলোয়াড়ি জীবনে বেশ লম্বা সময় একসঙ্গে কাটিয়েছেন নেইমার জুনিয়র এবং দানি আলভেজ।  জাতীয় দলের পাশাপাশি ক্লাব ফুটবলে বার্সেলোনা এবং পিএসজিতে একইসঙ্গে খেলেছেন তারা।

স্প্যানিশ সংবাদমাধ্যম এবিসি জানিয়েছে, নাইট ক্লাবের বাথরুমে ২৩ বছর বয়সী এক নারীকে যৌন নিপীড়ন করেন আলভেস। সাবেক বার্সেলোনা ডিফেন্ডারের এমন কাণ্ডের পর ঘাবড়ে যান সেই নারী। পরে বন্ধু ও নিরাপত্তাকর্মীদের ডাকতে শুরু করেন। বন্ধুরা তাকে নিরাপদ জায়গায় সরিয়ে নেন। এই ফাঁকে আলভেস ঘটনাস্থল থেকে চলে যান। পরে এক বিবৃতিতে ঘটনাটি অস্বীকার করেন তিনি।

এরপর ২০ জানুয়ারি সাক্ষ্য দেওয়ার সময় তাকে গ্রেফতার করে স্প্যানিশ পুলিশ। এরপর জামিন আবেদন করলেও পাবলিক প্রসিকিউটর তা দেননি। বরং পাঠানো হয় জেলে। সেই থেকে প্রায় এক বছর ধরে জেলেই আছেন তিনি। এমনকি জামিন আবেদন করেও কাজ হয়নি।

ডিসেম্বরের ‘ফেরার হুমকি’: আওয়ামী লীগের সামনে কোন পথ?
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে চার দিনব্যাপী ‘ল’ ফেস্ট শুরু
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুল ফাঁকি দিয়ে ঝাউবাগানে ১৭ শিক্ষার্থী, হঠাৎ হাজির ইউএনও,…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কলেজ ভর্তিতে আরও ৪ কোটা ঘোষণা, ভর্তি হতে পারবেন যারা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে ৬ সপ্তাহের গবেষণার সুযোগ দিচ্ছে সৌদি আরব, করুন আব…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা ছুটি থেকে ফেরেননি যবিপ্রবির ২৩ শিক্ষক, বকেয়া ৩ কোটি …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9