আঙুলে চোট নিয়ে মিরপুর ছাড়লেন তামিম

০৯ জানুয়ারি ২০২৪, ০৪:৫১ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১২ AM
তামিম ইকবাল

তামিম ইকবাল © সংগৃহীত

বিপিএল দিয়ে মাঠে ফেরার অপেক্ষায় থাকা তামিম ইকবাল নতুন করে চোটে পড়েছেন। মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ইনডোরে তাসকিন আহমেদের বলে ব্যাটিং অনুশীলন করার সময় আঙুলে চোট পেয়েছেন বাঁহাতি ওপেনার। চোট কতটা গুরুত্বর তাৎক্ষণিকভাবে সেটার কিছু জানা যায়নি।

তাসকিন আহমেদ বল করছিলেন তামিম ইকবালকে। বেশ কিছুক্ষণ স্বাচ্ছন্দ্যেই খেলছিলেন এই ওপেনার। হঠাৎ লাফিয়ে উঠা বল আঘাত করে তামিমের বাঁ হাতের তর্জনিতে। ব্যথা পাওয়ার পর তিনি প্রস্তুতি নিচ্ছিলেন আবার ব্যাটিংয়েরও।

কিন্তু শেষ পর্যন্ত আর কোনো বল না খেলে চলে আসেন ইনডোরের ভেতরে। সেখানে তাকে বেশ কিছুক্ষণ শুশ্রূষা করেন ফিজিও বায়েজীদুল ইসলাম। পরে তামিমকে হাতে ব্যান্ডেজ নিয়ে মিরপুর ছাড়তে দেখা যায়।

ফিজিও বায়েজীদ জানান, ‘তেমন সিরিয়াস কিছু না। হাতে ফোলা যেন না বাড়ে এজন্য তাকে ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে। আশা করছি কালকে থেকেই ব্যাট করতে পারবে।’

আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হবে বিপিএলের এবারের আসর। এই টুর্নামেন্টে ফরচুন বরিশালের হয়ে খেলবেন তামিম। দলটির কোচ মিজানুর রহমানও ছিলেন অনুশীলনে।  

ডিসেম্বরের ‘ফেরার হুমকি’: আওয়ামী লীগের সামনে কোন পথ?
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে চার দিনব্যাপী ‘ল’ ফেস্ট শুরু
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুল ফাঁকি দিয়ে ঝাউবাগানে ১৭ শিক্ষার্থী, হঠাৎ হাজির ইউএনও,…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কলেজ ভর্তিতে আরও ৪ কোটা ঘোষণা, ভর্তি হতে পারবেন যারা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে ৬ সপ্তাহের গবেষণার সুযোগ দিচ্ছে সৌদি আরব, করুন আব…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা ছুটি থেকে ফেরেননি যবিপ্রবির ২৩ শিক্ষক, বকেয়া ৩ কোটি …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9