নির্বাচনে জয়লাভ করায় সাকিব-মাশরাফীকে সংবর্ধনা দেবে বিসিবি

০৯ জানুয়ারি ২০২৪, ০৪:৩৯ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১২ AM
সাকিব আল হাসান ও মাশরাফী বিন মোর্ত্তজা

সাকিব আল হাসান ও মাশরাফী বিন মোর্ত্তজা © সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। অন্যদিকে প্রথমবার নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন জাতীয় দলের বর্তমান অধিনায়ক সাকিব আল হাসান। নির্বাচনে জয়লাভ করায় সাকিব-মাশরাফীকে সংবর্ধনা দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মঙ্গলবার (৯ জানুয়ারি) সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।

তিনি জানান, তাদের দুজনকে আমরা স্বাগত জানাই। সামনে বোর্ড মিটিং আছে, তাদের সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা অবশ্যই আমাদের ভাবনায় আছে। তবে কীভাবে কী করব, সেটা আমরা এখনও ঠিক করিনি।

মাশরাফীকে নিয়ে জালাল ইউনুস জানান, মাশরাফী পাঁচ বছরের একটা সময় শেষ করেছে। নতুনভাবে আবার সে এমপি নির্বাচিত হয়েছে। মাশরাফীর মধ্যে আগে থেকেই নেতৃত্বগুণ ছিল। সে দারুণ করেছে। এটা অবশ্যই আনন্দের খবর যে ক্রিকেটের একজন প্রতিনিধি সফলভাবে কাজ করছে।

সাকিবকে নিয়ে আলাদা করে তিনি বলেন, সাকিব খুবই প্রতিভাবান এবং পেশাদার ক্রিকেটার। তার দায়িত্ব সে ভালো বোঝে। এখানেও (এমপি হিসেবে) সাকিব বেশ সফল হবে বলে আমার মনে হয়।

এদিকে সাকিবের মতো এবারই প্রথমবার সংসদ সদস্য হয়েছেন বিসিবির পরিচালক ও বোর্ডের নারী বিভাগের চেয়ারপারসন শফিউল আলম চৌধুরী নাদেল। এ প্রসঙ্গে জালালের ভাষ্য, নাদেল প্রথমবার নির্বাচিত হলেও অনেক আগে থেকে রাজনীতির সঙ্গে যুক্ত আছেন।

এইচএসসি পাসেই ৫০ সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে মিনিস্টার হাই-…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন জুয়ার টাকা চেয়ে না পেয়ে মাকে মারধর, ছেলের বিরুদ্ধে গ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মারা গেছেন ভেবে শেষকৃত্যের প্রস্তুতি নিচ্ছিল পরিবার, ১০ দিন…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
সৌদির বিশ্ববিদ্যালয়ে ফুল ফান্ডেড স্কলারশিপ পেলেন ইমদাদুল্লাহ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ডজনেরও বেশি শিক্ষার্থীর হারানো-ছিনতাই হয়ে যা…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9