এমপি নির্বাচিত হওয়ার পরদিনই মিরপুরে অনুশীলনে ফিরলেন সাকিব

০৮ জানুয়ারি ২০২৪, ০৪:২৫ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১৩ AM
অনুশীলনে ফিরলেন বাংলাদেশের অধিনায়ক সাকিব

অনুশীলনে ফিরলেন বাংলাদেশের অধিনায়ক সাকিব © সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে বিপুল ভোটে সংসদ সদস্য বিজয়ী হয়েছেন সাকিব আল হাসান। গতকাল রবিবার রাতে জয়ের পর সেই রেষ কাটতে না কাটতেই অনুশীলনে ফিরলেন বাংলাদেশের অধিনায়ক। আজ সোমবার ট্রেনার, ডাক্তার ও কোচ নিয়ে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের ইনডোরে ঘাম ঝরালেন সাকিব।

বিকাল সোয়া ৩টার দিকে সাকিব ইনডোরে প্রবেশ করেন। আসার আগে অনুশীলনের জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে এসেছেন। ইনডোরে সাকিবের প্রবেশের আগে আসেন কোচ নাজমুল আবেদীন ফাহিম। এরপর ট্রেনার বায়েজেদুল ইসলাম, তুষার কান্তি দাস হাওলাদার ও চিকিৎসক মনজুর হোসেন আসেন ইনডোরে। সবাই ইনডোরে প্রবেশের পর সাকিব ঢোকেন মাঠে। সব মিলিয়ে ট্রেনার-ডাক্তার-কোচ নিয়েই পুরোদমে অনুশীলন শুরু করছেন তিনি। 

মাগুরায় নির্বাচনী প্রচারণার ফাঁকেও সাকিবকে দেখা যায় জেলা স্টেডিয়ামে অনুশীলন করতে। নির্বাচনের ব্যস্ততা শেষে এবার ব্যাট-বলে ফেরার লড়াইয়ে মাঠে নামছেন এই তারকা ক্রিকেটার।

ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের শেষ দিকে আঙুলের চোটে ছিটকে যান সাকিব। তাকে ছাড়াই বাকি ম্যাচগুলোতে অংশ নেয় বাংলাদেশ দল। আঙুলের এই ইনজুরিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে দুটি টেস্ট এবং নিউজিল্যান্ডের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলেননি বাঁহাতি এই অলরাউন্ডার। 

আঙুলের অবস্থা এখন অনেকটাই ভালো। যতদূর ধারণা করা হচ্ছে, আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়েই তিনি মাঠে ফিরবেন। রংপুর রাইডার্সের হয়ে এবার বিপিএলে অংশ নেবেন তিনি। আগামী ১৯ জানুয়ারি শুরু হবে বিপিএল।

ডিসেম্বরের ‘ফেরার হুমকি’: আওয়ামী লীগের সামনে কোন পথ?
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে চার দিনব্যাপী ‘ল’ ফেস্ট শুরু
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুল ফাঁকি দিয়ে ঝাউবাগানে ১৭ শিক্ষার্থী, হঠাৎ হাজির ইউএনও,…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কলেজ ভর্তিতে আরও ৪ কোটা ঘোষণা, ভর্তি হতে পারবেন যারা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে ৬ সপ্তাহের গবেষণার সুযোগ দিচ্ছে সৌদি আরব, করুন আব…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা ছুটি থেকে ফেরেননি যবিপ্রবির ২৩ শিক্ষক, বকেয়া ৩ কোটি …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9