আন্তর্জাতিক ক্রিকেটে ৪৭ বছর পূর্ণ করল বাংলাদেশ

০৭ জানুয়ারি ২০২৪, ০৮:০৪ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১৩ AM
ঐতিহাসিক সেই ম্যাচ শুরুর আগে বাংলাদেশের স্কোয়াড এবং ম্যাচের টিকিট

ঐতিহাসিক সেই ম্যাচ শুরুর আগে বাংলাদেশের স্কোয়াড এবং ম্যাচের টিকিট © সংগৃহীত

৪৭ বছর আগে আজকের এই দিনে প্রথম কোনো আন্তজার্তিক ক্রিকেট ম্যাচ খেলতে নেমেছিল বাংলাদেশ। ১৯৭৭ সালের ৭ জানুয়ারি তৎকালীন ঢাকা স্টেডিয়ামে (বর্তমানে বঙ্গবন্ধু স্টেডিয়াম) ইংল্যান্ডের ক্লাব মেরিলিবোন ক্রিকেট ক্লাব বা এমসিসির বিপক্ষে তিনদিনের একটি ম্যাচ খেলেছিল বাংলাদেশ দল। বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণের যোগ্য কি না তা পরীক্ষার উদ্দেশ্যেই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল।

যদিও তার আগে রাজশাহী ও চট্টগ্রামে দুটি দুই দিনের ম্যাচ খেলেছিল এমসিসি। তবে সেটি ছিল দেশের উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চলের বিপক্ষে। ঢাকার ওই ম্যাচের পর যশোরে আরেকটি দুই দিনের ম্যাচে এমসিসির প্রতিপক্ষ ছিল দক্ষিণাঞ্চল দল। তাই বাংলাদেশ হিসেবে প্রথম খেলা হিসেবে ১৯৭৭ সালের ৭ জানুয়ারিকেই ধরা হয়। তবে বর্তমানে এমসিসি ক্লাবটির এখন আর কোনো টিম নেই তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সঙ্গে ক্রিকেটের আইন-কানুন নিয়ে আলোচনা করে থাকে ক্লাবটি।

এমসিসির সঙ্গে তিনদিনের সেই ম্যাচটি শেষ পর্যন্ত ড্র করেছিল বাংলাদেশ। ম্যাচটিতে বাংলাদেশের হয়ে খেলেছিলেন ক্রিকেটার ছিলেন শফিকুল হক হীরা। যিনি পরবর্তীতে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক এবং ম্যানেজারের দায়িত্বও পালন করেন। আরও ছিলেন রকিবুল হাসান, জালাল আহমেদ চৌধুরী, ফারুক আহমেদ, সৈয়দ আশরাফুল হক, দিপু রায় চৌধুরী, অধিনায়ক ছিলেন শামীম কবির।

শফিকুল হক হীরা ম্যাচটি নিয়ে কথা বলেছিলেন বিদেশী এক গণমাধ্যমের সঙ্গে। সেখানে ৪৭ বছর আগের সেই ম্যাচটির স্মৃতিচারণ করে তিনি বলেছিলেন, ‘আমরা খুব উত্তেজিত ছিলাম। ইংল্যান্ডের ঐতিহ্যবাহী এমসিসি খেলবে। এই খেলার ওপর নির্ভর করতো যে আমরা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সদস্য হব কি না।’

এমসিসি দলকে বাংলাদেশে আনা ও এরই হাত ধরে আইসিসির সহযোগী সদস্যপদ পাওয়ার বড় ভূমিকা ছিল প্রয়াত রাইসউদ্দিন আহমেদের। তিনি সেই সময়ের বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সাধারণ সম্পাদক। 

অবসর ভাতা না পাওয়া শিক্ষকদের যেসব কাগজপত্র পাঠানোর নির্দেশ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
৩৭ বছরের শিক্ষকতা শেষে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
জমি দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, এলাকায় পুলিশে…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ব…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা ছাত্রদল সভাপতি বহিষ্কার 
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে চবির আওয়ামীপন্থি শিক্ষকের কটাক্ষ, …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9