বরখাস্ত হলেন ব্রাজিল কোচ দিনিজ

০৬ জানুয়ারি ২০২৪, ১০:২৬ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১৮ AM
ফার্নান্দো দিনিজ

ফার্নান্দো দিনিজ © সংগৃহীত

নেইমার জুনিয়রদের কোচের পদ হারালেন ৪৯ বছর বয়সী ফার্নান্দো দিনিজ। সিবিএফ সভাপতির এদনালদো রদ্রিগেজ পদ ফিরে পাওয়ার পরই সেলোসাওদের কোচের দায়িত্ব থেকে অব্যাহতি পেলেন দিনিজ। গত বছরের জুলাইয়ে এক বছরের চুক্তিতে এ দায়িত্বে নিযুক্ত হয়েছিলেন তিনি। তবে টানা ব্যর্থতার কারণে ছয় মাস পেরোতেই পদ ছাড়তে হল তাকে।

শনিবার (৬ জানুয়ারি) এক অফিসিয়াল বার্তায় দিনিজের বিদায়ের বিষয়টি নিশ্চিত করেছে ব্রাজিল ফুটবলের পরিচালনা পরিষদ। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানিয়েছে সিবিএফ।

দিনিজকে বিদায়ী বার্তায় সিবিএফ জানায়েছে, দিনিজের তার সংক্ষিপ্ত সময়ের কাজের জন্য ধন্যবাদ। স্বল্প সময়ে দায়িত্ব নিয়ে যে আন্তরিকতা দেখিয়েছে এবং ব্রাজিল দলকে পুনরিজ্জীবিত করতে চ্যালেঞ্জ গ্রহণের জন্য সিবিএফ সন্তুষ্ট। আমরা দিনিজের ভবিষ্যতের জন্য শুভকামনা জানাচ্ছি।

২০২৩ সালের জুলাই মাসে ১ বছরের চুক্তিতে অন্তবর্তীকালীন কোচের দায়িত্ব পেয়েছিলেন দিনিজ। একই সঙ্গে ব্রাজিলের ঘরোয়া লিগের দল ফ্লুমিনেন্সের প্রধান কোচের দায়িত্ব পালন করে যাচ্ছিলেন বহিস্কৃত সেলেসাও কোচ। তবে টানা ব্যর্থতায় অন্তবর্তীকালীন চুক্তির মেয়াদও পূরণ করতে পারলেন না দিনিজ।

আরও পড়ুন: ব্রাজিলকে হতাশ করে রিয়ালের সঙ্গে চুক্তি নবায়ন আনচেলত্তির

ব্রাজিলের দায়িত্ব গ্রহণের প্রথম দিকে সফল হলেও সময়ের সঙ্গে সঙ্গে ব্যর্থতায় ঢাকা পড়েন দিনিজ। এর মধ্যে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ৬টি ম্যাচ খেললেও জয় পেয়েছে মাত্র দুটিতে। এ ছাড়া একটি ড্রয়ের বিপরীতে হারের স্বাদ পেয়েছে তিনটি ম্যাচে। তাছাড়া কনমেবল অঞ্চলে ১০ দলের মধ্যে সেলেসাওদের অবস্থান ৬ নম্বরে।

এদিকে, শোনা যায় ব্রাজিলের নতুন কোচ হবেন আনচেলত্তি। জুনে রিয়ালের সঙ্গে চুক্তির মেয়াদ শেষে তিনি যোগ দেবেন সেলেসাও শিবিরে। কিন্তু সেটি আর সম্ভব হচ্ছে না। রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে ২০২৬ সাল পর্যন্ত থাকছেন এই ইতালিয়ান কোচ।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আন্ডারগ্র্যাজুয়েট ল’ সিম্পোজিয়া…
  • ১৭ মে ২০২৬
মার্সেল ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন টাঙ্গাইলের হাবিবুর
  • ১৭ মে ২০২৬
আজ থেকে শুরু ৪৯তম জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৬
  • ১৭ মে ২০২৬
নটর ডেম বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী ‘সিএসই ফেস্ট ২০২৬’ অনু…
  • ১৭ মে ২০২৬
ডাকসু ও স্কিল জবসের আয়োজনে ‘ইয়ুথ এমপ্লয়্যাবিলিটি সামিট ২০২৬’
  • ১৭ মে ২০২৬
পুপরোয়া ও কোনেক্সাস এআই অ্যান্ড অ্যাডটেকের আয়োজনে মেটা ট্রে…
  • ১৭ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081