সাকিবের জন্য মাগুরার রাস্তায় নামলেন মাশরাফি

০৪ জানুয়ারি ২০২৪, ০২:২৯ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:২২ AM
সাকিবের সঙ্গে দেখা করতে মাগুরায় হাজির মাশরাফি

সাকিবের সঙ্গে দেখা করতে মাগুরায় হাজির মাশরাফি © সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৭ জানুয়ারি। নির্বাচনে আওয়ামী লীগ থেকে মাগুরা-১ আসনে মনোনয়ন পেয়েছেন সাকিব আল হাসান। নির্বাচনকে ঘিরে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। তবে এর মধ্যেও সতীর্থ সাকিবের নির্বাচনী প্রচারণায় যোগ দিয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুর ১২টার পর মাগুরায় পৌঁছান সাবেক টাইগার অধিনায়ক মাশরাফি। এর আগে, সাকিবের নির্বাচনী প্রচারণায় তাকে সহযোগিতা করতে দেখা গেছে সৌম্য সরকার, রনি তালুকদার, সাব্বির রহমান, নাজমুল অপুদের। 

এর আগে অবশ্য কয়েকবার মাগুরায় আসার কথা জানিয়েছিলেন মাশরাফী। সাকিবও জানিয়েছিলেন তার এলাকাকে আসবেন বড় ভাই ম্যাশ। অবশেষে আজ সাকিবের সঙ্গে দেখা করতে এসেছেন তিনি। ক্রিকেট মাঠে রাজত্ব করার পর রাজনীতিতে নামা সাকিব নতুন যাত্রায় পাশে পাচ্ছেন ক্রিকেটাঙ্গনের সতীর্থ ও কোচসহ সবাইকেই।

সাকিব মনোনয়ন পাওয়ার পরপরই অবশ্য তাকে শুভকামনা জানিয়েছিলেন মাশরাফি। পরে গণমাধ্যমেও তাকে নিয়ে বলেছেন, যে পারে সে সব পারে। সাকিব অনেক ভালো করবে এমনটাই প্রত্যাশা জানান তিনি।

এর আগে, বুধবার সকালে মাগুরা শহরের বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করেছেন জাতীয় দলের সৌম্য সরকারকে। অবশ্য তিনি একাই ছিলেন না। এ সময় সাথে ছিলেন সাব্বির রহমান। উপস্থিত ছিলেন নিউজিল্যান্ড থেকে দেশে ফেরা রনি তালুকদারও। ছিলেন মুক্তার আলি, নাজমুল অপুর মতো ক্রিকেটাররাও।

৩৭ বছরের শিক্ষকতা শেষে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
জমি দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, এলাকায় পুলিশে…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ব…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা ছাত্রদল সভাপতি বহিষ্কার 
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে চবির আওয়ামীপন্থি শিক্ষকের কটাক্ষ, …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি পাসেই ৫০ সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে মিনিস্টার হাই-…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9