শাহিনকে অধিনায়ক করা ভুল সিদ্ধান্ত: আফ্রিদি

৩১ ডিসেম্বর ২০২৩, ১১:৪০ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:২৮ AM
শহীদ আফ্রিদির সঙ্গে শাহিন আফ্রিদি

শহীদ আফ্রিদির সঙ্গে শাহিন আফ্রিদি © সংগৃহীত

বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতার কারণে তিন ফরমেট থেকে অধিনায়কত্ব ছেড়েছেন বাবর আজম। এরপর গত ১৫ নভেম্বর বাবর পদত্যাগ করার দুই ঘণ্টার মধ্যে নতুন অধিনায়কের নাম ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টেস্টে অধিনায়কত্ব পান ব্যাটসম্যান শান মাসুদ, টি-টোয়েন্টিতে ফাস্ট বোলার শাহিন আফ্রিদি। আগামী কয়েক মাস ওয়ানডে না থাকায় এই সংস্করণে নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হয়নি।

টেস্ট অধিনায়ক হিসেবে মাসুদের অভিষেক ভালো হয়নি।  তাঁর নেতৃত্বে অস্ট্রেলিয়া সফরে এরই মধ্যে সিরিজও হেরে গেছে পাকিস্তান। টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে আফ্রিদির অভিষেক হবে নতুন বছরে। ১২ থেকে ২১ জানুয়ারির মধ্যে নিউজিল্যান্ড সফরে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান।

পিএসএল ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্সকে নেতৃত্ব দিয়ে টানা দুবার শিরোপা জেতানো আফ্রিদি জাতীয় দলের নেতা হিসেবে কেমন করেন, সেটা কিছুদিনের মধ্যেই বোঝা যাবে। তবে শাহিন আফ্রিদির শ্বশুর শহীদ আফ্রিদির মতে, তাঁর জামাতাকে পাকিস্তানের নেতৃত্বে আনার সিদ্ধান্ত ভুল ছিল।

পাকিস্তান দলের মতো শহীদ আফ্রিদিও এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। বাবর, রিজওয়ান, শাহিনরা অস্ট্রেলিয়ায় গেছেন খেলতে আর শহীদ আফ্রিদি গেছেন তাঁর ফাউন্ডেশনের কাজে। আজ মেলবোর্নে ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে গিয়ে তিনি বলেছেন, ‘আমি রিজওয়ানকে টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে দেখতে চাই। কিন্তু ভুলবশত শাহিনকে অধিনায়ক করা হয়েছে। কঠোর পরিশ্রম ও খেলার প্রতি মনোযোগের কারণে আমি রিজওয়ানের প্রশংসা করি। কে কী করল না করল, সেসবে ওর আগ্রহ নেই। ওর সবচেয়ে ভালো গুণ শুধু খেলার প্রতি মনোনিবেশ করা। সে সত্যিই একজন যোদ্ধা।’

ওই অনুষ্ঠানে শাহিন আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ানসহ পাকিস্তান দলের আরও কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন। শহীদ আফ্রিদির মন্তব্য শুনে তাঁরা সবাই হেসে দেন।

অবসর ভাতা না পাওয়া শিক্ষকদের যেসব কাগজপত্র পাঠানোর নির্দেশ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
৩৭ বছরের শিক্ষকতা শেষে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
জমি দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, এলাকায় পুলিশে…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ব…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা ছাত্রদল সভাপতি বহিষ্কার 
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে চবির আওয়ামীপন্থি শিক্ষকের কটাক্ষ, …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9