মার্টিনেজকে টপকে ২০২৩ সালের বর্ষসেরা গোলরক্ষক ব্রাজিলের এদেরসন

২৮ ডিসেম্বর ২০২৩, ০২:৪৩ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩২ AM
ব্রাজিলের এদেরসন বর্ষসেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন

ব্রাজিলের এদেরসন বর্ষসেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন © সংগৃহীত

বিশ্বকাপজয়ী মার্টিনেজকে পেছনে ফেলে ২০২৩ সালের আইএফএফএইচএসের বর্ষসেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন ব্রাজিলের এদেরসন। দ্বিতীয় ব্রাজিলিয়ান হিসেবে এ পুরস্কার জিতলেন তিনি। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন আর্জেন্টিনার মার্টিনেজ। অ্যাস্টন ভিলার এই গোলরক্ষক ৭৬ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছেন। 

১৯৮৮ সাল থেকে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার দিয়ে আসছে আইএফএফএইচএস। ফুটবল সাংবাদিক ও সাবেক ফুটবলারদের ভোটে নির্বাচিতদের বর্ষসেরার পুরস্কার দিয়ে থাকে আইএফএফএইচএস।

সেরা দশে রয়েছেন ব্রাজিলের আরেক গোলরক্ষক অ্যালিসন বেকার। ১৯ পয়েন্ট নিয়ে তালিকার অষ্টম স্থানে রয়েছেন তিনি। ২০১৯ সালে প্রথম ব্রাজিলিয়ান হিসেবে সেরার স্বীকৃতি পেয়েছিলেন লিভারপুলের আলিসন বেকার।

ব্রাজিলের এদেরসন বর্ষসেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন

এদিকে, ২০২৩ সালের আইএফএফএইচএসের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ড। মেসি ও কিলিয়ান এমবাপ্পেকে টপকে বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন আর্লিং হালান্ড। আর্জেন্টাইন অধিনায়ক মেসি হয়েছেন তৃতীয়। চূড়ান্ত ভোটের পর হালান্ডের ধারেকাছেও নেই এমবাপ্পে ও মেসি। হলান্ড পেয়েছেন ২০৮ পয়েন্ট। এমবাপ্পে ১০৫ ও মেসি পেয়েছেন ৮৫ পয়েন্ট।

আরও পড়ুন: মেসি-এমবাপ্পেকে টপকে ২০২৩ সালের বর্ষসেরা ফুটবলার হালান্ড

নরওয়ের তরুণ স্ট্রাইকার আর্লিং হালান্ড এ বছর ম্যানচেস্টার সিটির হয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগ, ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপ, উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপ জিতেছেন। চলতি বছর এখন পর্যন্ত ৬০ ম্যাচে করেছেন ৫০ গোল। প্রথম নরওয়েজীয় ও ম্যানচেস্টার সিটির প্রথম খেলোয়াড় হিসেবে এই স্বীকৃতি পেলেন হালান্ড।

এ বছর সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে (৫৩ গোল) উঠে এলেও ক্রিশ্চিয়ানো রোনালদো আইএফএফএইচএসের বর্ষসেরা ফুটবলারের সেরা দশেও নেই। তবে মেসির সামনে এখনো হয়তো আইএফএফএইচএসের পুরস্কার জয়ের সুযোগ আছে। সেরা প্লেমেকার এবং সেরা আন্তর্জাতিক গোলদাতার তালিকা এখনো প্রকাশ করেনি এই সংস্থা।

দেশেই হবে লিভার ট্রান্সপ্ল্যান্ট, এ বছরেই চালুর আশা স্বাস্থ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ফিশিং বোটে বজ্রপাতে প্রাণ গেল ২ জেলের
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিতসহ আরও ১০ স্থায়ী কম…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ভিমরুলের কামড়ে প্রাণ গেল ৪ বছরের শিশুর, আহত ২
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কম্পিউটার-প্রিন্টারে তৈরি হতো জাল নোট, ৪৭ হাজার জাল টাকাসহ …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ওয়েভ ফাউন্ডেশনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১২৫, আবেদন ১৫ সেপ্টে…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9