মেসি-এমবাপ্পেকে টপকে ২০২৩ সালের বর্ষসেরা ফুটবলার হালান্ড

২৮ ডিসেম্বর ২০২৩, ০১:২৬ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩২ AM
আইএফএফএইচএস-এর বিচারে বর্ষসেরা ফুটবলার হালান্ড

আইএফএফএইচএস-এর বিচারে বর্ষসেরা ফুটবলার হালান্ড © সংগৃহীত

২০২৩ সালের আইএফএফএইচএসের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ড। মেসি ও কিলিয়ান এমবাপ্পেকে টপকে বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন আর্লিং হালান্ড। আর্জেন্টাইন অধিনায়ক মেসি হয়েছেন তৃতীয়। চূড়ান্ত ভোটের পর হালান্ডের ধারেকাছেও নেই এমবাপ্পে ও মেসি। হলান্ড পেয়েছেন ২০৮ পয়েন্ট। এমবাপ্পে ১০৫ ও মেসি পেয়েছেন ৮৫ পয়েন্ট।

১৯৮৮ সাল থেকে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার দিয়ে আসছে আইএফএফএইচএস। ফুটবল সাংবাদিক ও সাবেক ফুটবলারদের ভোটে নির্বাচিতদের বর্ষসেরার পুরস্কার দিয়ে থাকে আইএফএফএইচএস।

নরওয়ের তরুণ স্ট্রাইকার আর্লিং হালান্ড এ বছর ম্যানচেস্টার সিটির হয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগ, ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপ, উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপ জিতেছেন। চলতি বছর এখন পর্যন্ত ৬০ ম্যাচে করেছেন ৫০ গোল। প্রথম নরওয়েজীয় ও ম্যানচেস্টার সিটির প্রথম খেলোয়াড় হিসেবে এই স্বীকৃতি পেলেন হালান্ড 

চিত্র

এ বছর সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে (৫৩ গোল) উঠে এলেও ক্রিশ্চিয়ানো রোনালদো আইএফএফএইচএসের বর্ষসেরা ফুটবলারের সেরা দশেও নেই। তবে মেসির সামনে এখনো হয়তো আইএফএফএইচএসের পুরস্কার জয়ের সুযোগ আছে। সেরা প্লেমেকার এবং সেরা আন্তর্জাতিক গোলদাতার তালিকা এখনো প্রকাশ করেনি এই সংস্থা।

গত রাতে প্রকাশিত সেরা গোলরক্ষকের পুরস্কারেও আর্জেন্টিনার জন্য বড় সুখবর নেই। বিশ্বকাপজয়ী এমিলিয়ানো মার্তিনেজকে টপকে ভোটাভুটির মাধ্যমে সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন ব্রাজিলের এদেরসন। দ্বিতীয় ব্রাজিলিয়ান হিসেবে এ পুরস্কার জিতলেন এদেরসন। ২০১৯ সালে প্রথম ব্রাজিলিয়ান হিসেবে সেরার স্বীকৃতি পেয়েছিলেন লিভারপুলের আলিসন বেকার।

হলান্ডের ম্যানচেস্টার সিটি সতীর্থ এদেরসন পেয়েছেন ১৪৫ পয়েন্ট, অ্যাস্টন ভিলার মার্তিনেজের পয়েন্ট ৭৬। গত বছর এই পুরস্কার জেতা থিবো কোর্তায়া এবার হয়েছেন তৃতীয়। রিয়াল মাদ্রিদের বেলজিয়ান গোলরক্ষক কোর্তোয়ার অবশ্য পুরস্কার ধরে রাখার কোনো সম্ভাবনা ছিল না। হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় পুরো মৌসুমটাই যে তাঁকে মাঠের বাইরে কাটাতে হচ্ছে।

৩৭ বছরের শিক্ষকতা শেষে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
জমি দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, এলাকায় পুলিশে…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ব…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা ছাত্রদল সভাপতি বহিষ্কার 
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে চবির আওয়ামীপন্থি শিক্ষকের কটাক্ষ, …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি পাসেই ৫০ সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে মিনিস্টার হাই-…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9