পবিপ্রবিতে ৫ ঘণ্টা অবরুদ্ধ প্রশাসনিক ভবন

০৫ সেপ্টেম্বর ২০১৮, ০৫:৫৭ PM

© সংগৃহীত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২য় সেমিস্টারের শিক্ষার্থীদের আন্দোলনে ৫ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর মুক্ত হয়েছে প্রশাসনিক ভবন।

বুধবার সকাল নয়টায় একাডেমিক নিয়ম শিথিল করার দাবিতে ক্লাশ বন্ধ রেখে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। সকাল সাড়ে নয়টায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের মূল ফটক বন্ধ করে দেয়। এতে অবরুদ্ধ হয়ে পড়েন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তারা। বন্ধ হয়ে যায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম।

পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি কয়েক দফা আন্দোলনরত শিক্ষার্থীদের বিভিন্ন আশ্বাস দিলেও শিক্ষার্থীরা দাবি না আদায় হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়। পরে ঘণ্টাব্যাপী বৈঠকের পর প্রশাসন পরীক্ষা স্থগিত করার ঘোষণা দিলে আন্দোলন স্থগিত করে শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, অনিবার্য কারনে আন্দোলনরত শিক্ষার্থীদের পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। 

ছাত্রশিবির নেতার অপহৃত, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কী করছে?
  • ১২ জুন ২০২৬
আইন-শৃঙ্খলা ও বিদ্যুৎ সাশ্রয়ের কারণ দেখিয়ে বিশ্বকাপ খেলা প্…
  • ১২ জুন ২০২৬
স্বাস্থ্যখাতে দ্বিগুণ বরাদ্দ: ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে স্ব…
  • ১২ জুন ২০২৬
পে স্কেল বাস্তবায়ন কেন জরুরি, জানালেন অর্থমন্ত্রী
  • ১২ জুন ২০২৬
শিক্ষা বাজেট অস্পষ্ট, বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই…
  • ১২ জুন ২০২৬
অন্য বিশ্ববিদ্যালয় থেকে প্রো-ভিসি নিয়োগ, প্রতিবাদ জানিয়ে প্…
  • ১২ জুন ২০২৬
×