দারুণ বোলিংয়ে নিউজিল্যান্ডকে ১৩৪ রানে আটকে দিল টাইগাররা

২৭ ডিসেম্বর ২০২৩, ০১:৫৫ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩৪ AM
ইতিহাস গড়তে বাংলাদেশের লক্ষ্য ১৩৫রান

ইতিহাস গড়তে বাংলাদেশের লক্ষ্য ১৩৫রান © সংগৃহীত

বাংলাদেশের বোলারদের সামনে নড়েবড়ে নিউজিল্যান্ড। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছে টাইগাররা। টস হেরে আগে ব্যাট করতে নেমে শরিফুল-মেহেদীদের বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রান করেছে কিউইরা। নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি ম্যাচ জিতে ইতিহাস গড়তে বাংলাদেশের লক্ষ্য ১৩৫

এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ১ রানে তিন উইকেট হারানোর পর সেখান থেকে দুর্দান্ত কামব্যাক করেছে কিউইরা। যদিও মেহেদী, শরীফুল ও মোস্তাফিজের ১২ ওভারে ৫৫ রান তুলতেই ৭ উইকেট হারায় নিউজিল্যান্ড।

এদিকে নিয়মিত উইকেট হারানোর ফাকেও আজ ব্যাট হাতে কিউইদের হাল ধরেছিলেন জেমস নিশাম। একপ্রান্তে টাইগার বোলারদের সামলে দ্রুত রান তুলেছেন তিনি। তবে শেষ পর্যন্ত তিনিও ফিরেছেন মুস্তাফিজের বলে ক্যাচ তুলে দিয়ে। তবে সাজঘরে ফেরার আগে ২৯ বলে ৪৮ রান। ৪ চার এবং ৩ ছয়ে এ রান করেন তিনি। 

শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে অ্যাডাম মিলনের ১২ বলে ২ ছয়ে করা ১৬ রানের সুবাদে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রানের সংগ্রহ গড়ে নিউজিল্যান্ড। টাইগার বোলারদের হয়ে আজ ৩টি উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম। টপ অর্ডার ব্যর্থতার দিনে জিমি নিশাম ছাড়া আর কেউই বলার মতো কিছু করতে পারেনি। তাতে দেড়শো রানও করতে পারেনি কিউইরা। 

নিউজিল্যান্ডে টানা ১৮ ম্যাচে হারের পর প্রথমবারের মতো ওয়ানডেতে জয়ের দেখা পায় বাংলাদেশ। কিউইদের মাটিতে টি-টোয়েন্টি ফরম্যাটে তাদের কাছে এখন পর্যন্ত টানা ৯টি ম্যাচ হেরেছে টাইগাররা। জয়ের লক্ষ্যেই প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নেমেছে শান্তরা। 

৩৭ বছরের শিক্ষকতা শেষে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
জমি দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, এলাকায় পুলিশে…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ব…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা ছাত্রদল সভাপতি বহিষ্কার 
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে চবির আওয়ামীপন্থি শিক্ষকের কটাক্ষ, …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি পাসেই ৫০ সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে মিনিস্টার হাই-…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9