৫০ রানে পাঁচ উইকেট হারিয়ে চাপে নিউজিল্যান্ড

২৭ ডিসেম্বর ২০২৩, ০১:০৩ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩৪ AM
বাংলাদেশ ক্রিকেট দল

বাংলাদেশ ক্রিকেট দল © সংগৃহীত

আজ নেপিয়ারে প্রথম টি-টোয়েন্টিতে নিউ জিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। ঘরের মাঠে ম্যাচ, রয়েছে স্বাগতিকদের দর্শকদের উপস্থিতি। এমন পরিস্থিতিতেও ম্যাচের শুরুটা যে এমন কঠিন হবে সেটা হয়তো নিউজিল্যান্ডের কেউই ভাবেনি। 

শরিফুল ও শেখ মেহেদীর দুর্দান্ত বোলিংয়ে ১ রান তুলতেই প্রথম তিন ব্যাটারকে হারায় কিউইরা। টি-টোয়েন্টিতে এর আগে কখনোই এত কম রানে ৩ উইকেট হারায়নি নিউজিল্যান্ড। এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ৫ উইকেটে ৫৯ রান। চর্তুথ উইকেটে মিচেলকেও ফেরান মেহেদি। ২ চারে ১৫ বলে ১৪ রান করে ফিরলেন মিচেল। পাঁচ ওভারের মধ্যে চার ব্যাটসম্যানের বিদায়ে কঠিন বিপদে নিউ জিল্যান্ড। উঠতে থাকা চ‍্যাপম‍্যানকে দশম ওভারে ফেরান রিশাদ।

এর আগে, নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয়েছে তানজিম হাসানের। তবে দলে জায়গা পাননি সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজের। বাংলাদেশের একাদশে রয়েছে তিন পেসার মোস্তাফিজ, তানজিম ও শরীফুল। এছাড়াও রয়েছেন লেগ স্পিনার রিশাদ ও অফ স্পিনার মেহেদী।

বাংলাদেশ এককাদশ- নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, লিটন দাস, রনি তালুকদার, তাওহিদ হৃদয়, মুস্তাফিজুর রহমান, আফিফ হোসেন, মাহেদি হাসান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আন্ডারগ্র্যাজুয়েট ল’ সিম্পোজিয়া…
  • ১৭ মে ২০২৬
মার্সেল ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন টাঙ্গাইলের হাবিবুর
  • ১৭ মে ২০২৬
আজ থেকে শুরু ৪৯তম জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৬
  • ১৭ মে ২০২৬
নটর ডেম বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী ‘সিএসই ফেস্ট ২০২৬’ অনু…
  • ১৭ মে ২০২৬
ডাকসু ও স্কিল জবসের আয়োজনে ‘ইয়ুথ এমপ্লয়্যাবিলিটি সামিট ২০২৬’
  • ১৭ মে ২০২৬
পুপরোয়া ও কোনেক্সাস এআই অ্যান্ড অ্যাডটেকের আয়োজনে মেটা ট্রে…
  • ১৭ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081