আরেকটি প্রথমের লক্ষ্যে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

২৭ ডিসেম্বর ২০২৩, ১১:৫৫ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩৪ AM

© সংগৃহীত

ওয়ানডে জেতা মাঠ নেপিয়ারের ম্যাকলিন পার্কেই হবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। আবারও কয়েনভাগ্য পাশে পেলেন নাজমুল হোসেন শান্ত। কোনোরকম সংশয় ছাড়াই টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন বাংলাদেশ অধিনায়ক।  ম্যাচের একই উইকেটে বাংলাদেশ সময় দুপুর ১২টা ১০ মিনিটে শুরু খেলা।

নেপিয়ারে আগের ম্যাচে বাংলাদেশের বোলারদের তোপে কেঁপেছিলো নিউজিল্যান্ড। মাত্র ৯৮ রানে অলআউট হয়েছিলো তারা। মাত্র ১ উইকেট হারিয়ে ৯ উইকেটের বিশাল ব্যবধানে জয় পেয়েছিলো টাইগাররা।

সেই একই মাঠে আজ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে কিউইদের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। কেন উইলিয়ামসনের ইনজুরির কারণে টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন মিচেল সান্তনার।

তার সঙ্গে টস করতে নামলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টসের কয়েন নিক্ষেপে জিতলেন বাংলাদেশ অধিনায়ক শান্ত এবং টস জিতেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন তিনি। ব্যাট করার জন্য আমন্ত্রণ জানালেন নিউজিল্যান্ড অধিনায়ক সান্তনারকে।

বাংলাদেশ একাদশ- নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, লিটন দাস, রনি তালুকদার, তাওহিদ হৃদয়, মুস্তাফিজুর রহমান, আফিফ হোসেন, মাহেদি হাসান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন।

নিউজিল্যান্ড একাদশ- টিম সেইফার্ট (উইকেটরক্ষক), ফিন অ্যালেন, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জিমি নিশাম, মিচেল স্যান্টনার (অধিনায়ক), অ্যাডাম মিলনে, টিম সাউদি, ইশ সোধি, বেন সিয়ার্স

 

ফিশিং বোটে বজ্রপাতে প্রাণ গেল ২ জেলের
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিতসহ আরও ১০ স্থায়ী কম…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ভিমরুলের কামড়ে প্রাণ গেল ৪ বছরের শিশুর, আহত ২
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কম্পিউটার-প্রিন্টারে তৈরি হতো জাল নোট, ৪৭ হাজার জাল টাকাসহ …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ওয়েভ ফাউন্ডেশনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১২৫, আবেদন ১৫ সেপ্টে…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে দেশীয় অস্ত্র মহড়া দেওয়া ১৯ জনের পরিচয় মিলেছে
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9