আইসিসির র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে ফারজানা

২৭ ডিসেম্বর ২০২৩, ০৮:২৩ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩৪ AM
ফারজানা হক পিংকি

ফারজানা হক পিংকি © সংগৃহীত

আইসিসির ব্যাটিং র‍্যাংকিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে উঠে এসেছেন বাংলাদেশের নারী ক্রিকেটার ফারজানা হক পিংকি। আইসিসির প্রকাশিত বছরের শেষ ওয়ানডে র‍্যাংকিংয়ে ব্যাটিং বিভাগে ১৫ থেকে ১৩ নম্বরে উঠে এসেছেন তিনি। মেয়েদের র‍্যাংকিংয়ে এটিই বাংলাদেশের ব্যাটারদের সেরা অবস্থান।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে সেঞ্চুরি হাঁকানো ফারজানা হকের র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। ব্যাটারদের তালিকায় দুই ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে উঠেছেন বাংলাদেশের এই ওপেনার। 

বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য উন্নতি ফারজানার; দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওই ম্যাচে ১০২ রানের ইনিংস খেলে ক্যারিয়ার সেরা ১৩ নম্বরে উঠেছেন তিনি। শেষ পর্যন্ত যদিও ম্যাচটি হেরে যায় তারা। ফারজানার এখন রেটিং পয়েন্ট ক্যারিয়ার সেরা ৫৮৫।

ব্যাটারদের তালিকায় বাংলাদেশের আর কেউ সেরা ২০ এর মধ্যেই কখনও উঠতে পারেনি। এক ধাপ করে পিছিয়ে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা ৩০তম, রুমানা আহমেদ ৫০তম এবং মুর্শিদা খাতুন ৫৮তম স্থানে আছেন।

প্রথম ওয়ানডেতে ১১৯ রানে হারের পর ঘুরে দাঁড়িয়ে পরের দুটি ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। এই দুই ম্যাচ জয়ে দারুণ অবদান রেখে র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে দেশটির ক্রিকেটারদের।

ওই দুই জয়েই দক্ষিণ আফ্রিকার নায়ক ছিলেন লরা উলভার্ট। দ্বিতীয় ম্যাচে ৫৪ রানের পর শেষ ওয়ানডেতে ১২৪ রান করেন তিনি। এতে র‌্যাঙ্কিংয়ে অবস্থানের উন্নতি না হলেও তার রেটিং পয়েন্ট বেড়েছে। এখন তার রেটিং পয়েন্ট ৭৩৪; তিন নম্বরে থাকা লঙ্কান চামারি আতাপাত্তু থেকে মাত্র ২ পয়েন্ট কম।

শেষ ম্যাচে উলভার্টের সঙ্গে ২৪৩ রানের উদ্বোধনী জুটি গড়া তানজিম ব্রিটস অনেক বড় লাফ দিয়েছেন; ৩২ ধাপ এগিয়ে ৪১ নম্বরে আছেন তিনি। আর দ্বিতীয় ওয়ানডেতে অপরাজিত ৬৫ রান করে ম্যাচ সেরা হওয়া আনেকা বশ ৭১ ধাপ এগিয়ে আছেন ৭০তম স্থানে। তালিকায় চূড়ায় আগের মতোই আছেন ইংল্যান্ডের ন্যাট শিভার। আর দুই নম্বরে অস্ট্রেলিয়ার বেথ মুনি।

বোলারদের র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশিদের মধ্যে একমাত্র রাবেয়া খানের উন্নতি হয়েছে। ছয় ধাপ এগিয়ে ৫২তম স্থানে আছেন তিনি, তার রেটিং পয়েন্ট ৩৪৪।

আগের মতোই ১৩ নম্বর স্থান ধরে রেখেছেন নাহিদা আক্তার। তবে শেষ দুই ম্যাচে কোনো উইকেট না পাওয়ায় তার রেটিং পয়েন্ট কমে হয়েছে ৫৪৩। এক ধাপ পিছিয়ে বাংলাদেশের সাবেক অধিনায়ক সালমা খাতুন আছেন ২২ নম্বরে। বোলারদের তালিকার শীর্ষে আছেন ইংল্যান্ডের সোফি এক্লেস্টোন।

৩৭ বছরের শিক্ষকতা শেষে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
জমি দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, এলাকায় পুলিশে…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ব…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা ছাত্রদল সভাপতি বহিষ্কার 
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে চবির আওয়ামীপন্থি শিক্ষকের কটাক্ষ, …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি পাসেই ৫০ সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে মিনিস্টার হাই-…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9