টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ এবাদত হোসেনের

২৬ ডিসেম্বর ২০২৩, ০৩:২৭ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩৪ AM
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ এবাদত হোসেনের

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ এবাদত হোসেনের © সংগৃহীত

আসন্ন ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা হচ্ছে না তারকা পেসার এবাদত হোসেনের। বিসিবি নিশ্চিত করলো, আগস্টের আগে মাঠে ফিরতে পারবেন না তিনি। ফলে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা হচ্ছে না ডানহাতি এই পেসারের।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এবাদতের ইনজুরির বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আগামী বছরের আগস্ট মাসের আগে ফেরা হচ্ছে না ২৯ বছর বয়সী সিলেট রকেটখ্যাত এই পেসারের।

চলতি বছরের জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে হাঁটুর চোটে পড়েছিলেন এবাদত হোসেন। যে চোট টাইগার এই পেসারকে বঞ্চিত করেছে এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপ থেকে। এরপর জানা যায়, আসন্ন বিপিএলেও খেলতে পারবেন না এবাদত। এবার জানা গেল আসন্ন ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলা হচ্ছে না এবাদতের।

উল্লেখ্য, গত জুলাইয়ে আফগান সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগান ইনিংসের ৪২তম ওভারের তৃতীয় বল করার সময় লাফ দিতে গিয়ে আম্পায়ার গাজী সোহেলের কাঁধে বাড়ি খায় এবাদতের হাত। এতে করে রানআপে নিজেকে ঠিকঠাক থামাতে পারেননি। ফলে পেছন ঘুরে পড়ে যান মাটিতে, তখনই পায়ে আঘাত পান এবাদত।

প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, এশিয়া কাপ মিস করবেন তিনি। যদিও পরবর্তীতে জানা যায় অপারেশনের পর পুনর্বাসনের অংশ হিসেবে লম্বা সময়ের জন্য মাঠের ক্রিকেট থেকে বাইরে থাকতে হবে তাকে। যার ফলে ভারতে হওয়া ওয়ানডে বিশ্বকাপ থেকে ছিটকে যান। ভরাডুবির বিশ্বকাপে এবাদতের অভাব মিস করে বাংলাদেশ। 

আরও পড়ুন: ৭১ টেলিভিশনকে ক্ষমা করলেন মুশফিকুর রহিম

বেশ কয়েকবার দলের কোচ ও অধিনায়ক এবাদত না থাকার বিষয়টি স্মরণও করেন। এবার সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটের বিশ্ব আসরেও তাকে পাচ্ছে না টিম টাইগার্স। বাংলাদেশ দল যে এবারও তাকে মিস করবে তা বলাই যায়। 

বিশ্বকাপ থেকেই চোট নিয়ে ঘুরছেন তাসকিন আহমেদ। চোটের কারণে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পারেননি তিনি। নিউজিল্যান্ড সফরেও যাননি তাসকিন। তবে ধারণা করা হচ্ছে, বিপিএল দিয়ে পুরোদমে মাঠে ফিরবেন তাসকিন। কিন্তু তাসকিন ফিরলেও টাইগার সমর্থকদের ভালো সংবাদ দিতে পারলেন না এবাদত।  

ফিশিং বোটে বজ্রপাতে প্রাণ গেল ২ জেলের
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিতসহ আরও ১০ স্থায়ী কম…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ভিমরুলের কামড়ে প্রাণ গেল ৪ বছরের শিশুর, আহত ২
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কম্পিউটার-প্রিন্টারে তৈরি হতো জাল নোট, ৪৭ হাজার জাল টাকাসহ …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ওয়েভ ফাউন্ডেশনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১২৫, আবেদন ১৫ সেপ্টে…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে দেশীয় অস্ত্র মহড়া দেওয়া ১৯ জনের পরিচয় মিলেছে
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9