বিসিবির চুক্তিতে থাকতে চান না তামিম

২৪ ডিসেম্বর ২০২৩, ০৫:৪৯ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৩৭ PM
তামিম ইকবাল

তামিম ইকবাল © ফাইল ছবি

অনেকদিন ধরে ক্রিকেটের বাইরে তামিম ইকবাল। বিপিএল দিয়ে ক্রিকেটে ফেরার কথা থাকলেও কবে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন, সেটা এখনও অনিশ্চিত। নতুন বছরের জন্য ক্রিকেটারদের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই চুক্তিতে তামিম থাকতে চান না। ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস এমনটাই জানিয়েছেন।

তামিম ইকবাল ইস্যুতে জালাল ইউনুস বলেন, ‘তামিম তার পরিকল্পনা নিয়ে আলোচনা করবে। তার ভবিষ্যত পরিকল্পনা কী, সামনের দিনে কীভাবে এগিয়ে যাবে এসব নিয়ে তার নিজস্ব একটা পরিকল্পনা রয়েছে। তার আগে যেন আমরা তাকে চুক্তিতে না রাখি এমনটা সে বলেছে। তামিম নিজেই চেয়েছে এখন চুক্তিতে না রাখতে, বসার পর পরিকল্পনা চূড়ান্ত করে সে তখন আমাদের সিদ্ধান্ত জানাবে।’

বিসিবি পরিচালনা পর্ষদের পরবর্তী সভায় কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটারদের তালিকা অনুমোদন করা হবে। জাতীয় নির্বাচনের পর ২০২৪ সালের জানুয়ারিতে এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জাতীয় দলের তরুণ দুই মুখ তানজিদ হাসান তামিম ও তানজিম হাসান সাকিবকে এখনই কেন্দ্রীয় চুক্তিতে রাখা হচ্ছে না। আপাতত ২১ জনের একটা তালিকা কেন্দ্রীয় চুক্তির জন্য বিসিবিতে সুপারিশ করেছেন জাতীয় দল নির্বাচকরা। এই তালিকায় এক বা দু’জনকে যোগ করতে পারে বোর্ড।

সবকিছু ঠিক থাকলে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়তে যাচ্ছেন তামিম ইকবাল, মোসাদ্দেক হোসেন সৈকত ও নাসুম আহমেদ।

৩৭ বছরের শিক্ষকতা শেষে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
জমি দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, এলাকায় পুলিশে…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ব…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা ছাত্রদল সভাপতি বহিষ্কার 
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে চবির আওয়ামীপন্থি শিক্ষকের কটাক্ষ, …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি পাসেই ৫০ সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে মিনিস্টার হাই-…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9