বন্ধুর টানে মায়ামিতে যোগ দিচ্ছেন সুয়ারেজ

২৩ ডিসেম্বর ২০২৩, ০৮:২৯ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৩৯ PM
লিওনেল মেসি ও  লুই সুয়ারেজ

লিওনেল মেসি ও লুই সুয়ারেজ © সংগৃহীত

লিওনেল মেসির সতীর্থ হতে যাচ্ছেন উরুগুয়ে স্ট্রাইকার লুই সুয়ারেজ। ইন্টার মায়ামি নিশ্চিত করেছে ৩৬ বছর বয়সী এই স্ট্রাইকার। আপাতত এক মৌসুমের জন‍্য মেজর লিগ সকারের দলটিতে এলেন উরুগুয়ের এই অভিজ্ঞ স্ট্রাইকার।

ব্রাজিলের দল গ্রেমিও ছাড়ার পর ফ্রি এজেন্ট হিসেবে নতুন ক্লাব বেছে নিলেন সুয়ারেস। এই খেলোয়াড়ের কথাতেই পরিষ্কার, মেসিদের জন‍্যই মায়ামিতে এলেন তিনি।

“অসাধারণ বন্ধু ও খেলোয়াড়দের সঙ্গে ফের মিলিত হওয়ার জন‍্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।”   

বার্সেলোনা, নাসিওনাল, আয়াক্স, আতলেতিকো মাদ্রিদের হয়ে লিগ শিরোপা জেতা সুয়ারেসের দারুণ সময় কেটেছে ব্রাজিলে। লিগে দ্বিতীয় হওয়া গ্রেমিওর হয়ে ৩৩ ম‍্যাচে করেছেন ১৭ গোল। এই পারফরম‍্যান্সে সাবেক লিভারপুল স্ট্রাইকার ভোটে জিতেছেন সেরি আর বার্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার।

২০২২ সালের গ্রেমিওর সঙ্গে দুই বছরের জন‍্য চুক্তি করেন অভিজ্ঞ এই ফুটবলার। কিন্তু হাঁটুর সমস‍্যা এবং ম‍্যাচের জন‍্য লম্বা দূরত্বে ভ্রমণের জন‍্য ব্রাজিলে আরেকটি পূর্ণ মৌসুম খেলা সম্ভব মনে হচ্ছে না তার। তাই আগেভাগেই ইতি টেনেছেন চুক্তির।

২০২৩ মৌসুমে মেসি, বুসকেতস ও আলবাকে দলে আনে মায়ামি। গত অগাস্টে ক্লাবটির ইতিহাসের প্রথম ট্রফি- লিগ কাপ জয়ে বড় অবদান রাখেন এই ত্রয়ী। তাদের সঙ্গে মায়ামিকে আরও অনেক সাফল‍্য এনে দিতে উন্মুখ সুয়ারেস।

“আমি খুব খুশি এবং ইন্টার মায়ামির সঙ্গে নতুন চ‍্যালেঞ্জ নিতে রোমাঞ্চিত। শুরু করতে অধীর আগ্রহে অপেক্ষা করছি। একই সঙ্গে এই ক্লাবের সঙ্গে অনেক শিরোপা জয়ের স্বপ্ন সত‍্যি করার কাজ শুরু করতে প্রস্তুত। আমি আশাবাদী আমাদের মিলিত যে লক্ষ‍্য, আমরা তা পূরণ করতে পারব।”  

নিজের প্রজন্মের সেরা স্ট্রাইকার হিসেবে বিবেচিত সুয়ারেস ২০১৫ থেকে ২০১৯ সালের মধ‍্যে মেসি, বুসকেতস, আলবাদের সঙ্গে বার্সলোনার হয়ে জেতেন চারটি লা লিগ।

ট্যাগ: ফুটবল
৩৭ বছরের শিক্ষকতা শেষে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
জমি দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, এলাকায় পুলিশে…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ব…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা ছাত্রদল সভাপতি বহিষ্কার 
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে চবির আওয়ামীপন্থি শিক্ষকের কটাক্ষ, …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি পাসেই ৫০ সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে মিনিস্টার হাই-…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9