টাইগারদের বোলিং তোপে কিউইরা, ৯৮ রানে অল আউট

২৩ ডিসেম্বর ২০২৩, ০৭:২১ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৩৯ PM
উইকেট নিয়ে শরিফুলের উল্লাস

উইকেট নিয়ে শরিফুলের উল্লাস © সংগৃহীত

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশি বোলারদের সামনে দাঁড়াতে পারেনি নিউজিল্যান্ড। টসে হেরে ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ড ৩১ ওভার ৪ বল খেলে মাত্র ৯৮  রানেই অলআউট হয়ে গেছে।

শনিবার (২৩ ডিসেম্বর) ভোর ৪টায় নিউজিল্যান্ডের নেপিয়ারে মাঠে নামে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ম্যাচটিতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 

প্রথমে বোলিংয়ে নামা টাইগার পেসাররা শুরুতেই নিউজিল্যান্ডকে চেপে ধরেন। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রথম ১০ ওভারে দুই উইকেট হারিয়ে মাত্র ২৭ রান তুলতে সমর্থ হয় তারা। ওই দুটি উইকেটই তুলে নেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব। তিনি ওপেনার রাচিন রবীন্দ্রকে ৮ রানে সাজঘরে পাঠান। এরপর ওয়ান ডাউনে নামা হেনরি নিকলসকে মাত্র ১ রানে আউট করে দেন তিনি।

সাকিবের পর ম্যাচের ১৭তম ওভারে নিজের প্রথম উইকেটটি পান অপর পেসার শরিফুল ইসলাম। তিনি টম লাথামকে ২১ রানে আউট করে দেন। এরপর ১৯ তম ওভারে ওপেনার উইল ইয়ংকে ২৫ রানে এবং ২১তম ওভারে মার্ক চ্যাপম্যানকে মাত্র ২ রানে প্যাভিলিয়নের পথ দেখান।

শুরুতেই দুই উইকেট তুলে নেওয়া সাকিব ম্যাচের ২৩তম ওভারে টম ব্লান্ডেলকে ৪ রানে আউট করে দেন। এতে করে ২৩ ওভার খেলে মাত্র ৭০ রান তুলতেই ছয়টি উইকেট হারিয়ে ফেলে নিউজিল্যান্ড। এরপর ৮৫ রানের মাথায় পার্টটাইম বোলার সৌম্য সরকার জস ক্লার্কসনকে (১৬) আউট করে সপ্তম উইকেটের পতন ঘটান।

দিশেহারা নিউজিল্যান্ডের অষ্টম উইকেটের পতনও ঘটান সৌম। তিনি ২৯তম ওভারে দলীয় ৮৬ রানের মাথায় অ্যাডাম মিলনেকে (৪) সরাসরি বোল্ড আউট করেন। ৩১ তম ওভারে সেই সৌম্যই অদিত্য অশোককে (১০) আউট করে বাংলাদেশকে নবম ব্রেকথ্রু এনে দেন। তখন নিউজিল্যান্ডের স্কোরবোর্ডে ছিল ৯৭ রান। আর মাত্র এক রান তুলতেই উইলিয়ামকে (১) আউট করে কিউইদের ইনিংস থামিয়ে দেন মোস্তাফিজ।

ম্যাচটিতে নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেছেন ওপেনার উইল ইয়ং। দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান এসেছে টম লাথামের ব্যাট থেকে।

এরমাধ্যমে ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে কম রান করান নতুন রেকর্ড গড়েছে তারা। এর আগে টাইগারদের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ম্যাচে কিউইদের সর্বনিম্ন স্কোর ছিল ১৬২। যেটি ২০১৩ সালে মিরপুরের শেরে বাংলায় করেছিল তারা।

দেশেই হবে লিভার ট্রান্সপ্ল্যান্ট, এ বছরেই চালুর আশা স্বাস্থ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ফিশিং বোটে বজ্রপাতে প্রাণ গেল ২ জেলের
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিতসহ আরও ১০ স্থায়ী কম…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ভিমরুলের কামড়ে প্রাণ গেল ৪ বছরের শিশুর, আহত ২
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কম্পিউটার-প্রিন্টারে তৈরি হতো জাল নোট, ৪৭ হাজার জাল টাকাসহ …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ওয়েভ ফাউন্ডেশনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১২৫, আবেদন ১৫ সেপ্টে…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9