ফারজানার ইতিহাস গড়া সেঞ্চুরির দিনেও জয় পেলো না বাংলাদেশ

২১ ডিসেম্বর ২০২৩, ০৮:২৮ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৪ PM
সেঞ্চুরির পর ফারজানা হকের উল্লাস

সেঞ্চুরির পর ফারজানা হকের উল্লাস © সংগৃহীত

পচেফস্ট্রুমে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে দক্ষিণ আফ্রিকার কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। আগে ব্যাট করে ফারজানা হকের দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে ৪ উইকেট হারিয়ে ২২২ রান করে বাংলাদেশ নারী দল। কিন্তু এ রান জয়ের জন্য যথেষ্ট ছিল না। মাত্র দুই উইকেট হারিয়ে ২৯ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় প্রোটিয়া নারী দল।

লরা ভলভার্ট ও তাজমিন ব্রিটসের উদ্বোধনী জুটি ১০৬ রান তুলে পরপর দুই বলে আউট হলে দক্ষিণ আফ্রিকাকে তৃতীয় উইকেটে বাকি ১১৭ রান এনে দেন সুনে লুস ও অ্যানেকে বচ। লুস বাদে বাকি তিন ব্যাটসম্যানই অর্ধশত হাঁকিয়েছেন। ৮ উইকেটের জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা এনেছে প্রোটিয়ারা।

এর আগে টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশকে উদ্বোধনী জুটিতে ৪৮ রান এনে দেন দুই ওপেনার শামিমা সুলতানা ও ফারজানা। শামিমা ৩৬ বলে ২৮ রান করে ফেরার পর অবশ্য তিনে নামা মুরশিদা খাতুন বেশিক্ষণ টিকতে পারেননি। ৬৩ রানে দ্বিতীয় উইকেট হারানো বাংলাদেশ ভালো সংগ্রহের দিকে যায় তৃতীয় ও চতুর্থ উইকেট জুটিতে।

৯০ বলে অর্ধশত ছোঁয়া ফারজানা নিগার সুলতানাকে নিয়ে যোগ করেন ৮৮ বলে ৫৮ রান। আর ফাহিমা খাতুনের সঙ্গে চতুর্থ উইকেটে ১০৯ বলে ৯৩। ফারজানা ব্যক্তিগত ১০০-এর মাইলফলক স্পর্শ করেন ১৬৫ বলে। উইকেটের অপর প্রান্তে ৪৮ বলে ৪৬ রানে অপরাজিত থাকেন ফাহিমা। যদিও দিনশেষে তাদের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এখন ১-১ সমতা। প্রথম ম্যাচে ১১৯ রানে জিতেছিল বাংলাদেশ। বেনোনিতে আগামী শনিবার মাঠে গড়াবে তৃতীয় ওয়ানডে।

নিখোঁজের ৫ দিন পর নদী থেকে মিলল কিশোরের মরদেহ
  • ১৭ মে ২০২৬
সৌদি আরবে ঈদুল আজহা কবে, জানা যাবে আজ
  • ১৭ মে ২০২৬
যশোরে ফ্যামিলি কার্ড পেলেন দুই হাজার ৪২ জন
  • ১৭ মে ২০২৬
দুপুরের মধ্যে যে ১৪ জেলায় ৬০ কিমি বেগে কালবৈশাখী ঝড়ের আভাস
  • ১৭ মে ২০২৬
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আন্ডারগ্র্যাজুয়েট ল’ সিম্পোজিয়া…
  • ১৭ মে ২০২৬
মার্সেল ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন টাঙ্গাইলের হাবিবুর
  • ১৭ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081