ওয়ানডেতে শীর্ষে বাবর, টি–টোয়েন্টিতে আদিল রশিদ

২০ ডিসেম্বর ২০২৩, ০৬:১৬ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৪ PM

© সংগৃহীত

ভারতীয় তরুণ ব্যাটার শুভমান গিলকে পেছনে ফেলে আইসিসির ওয়ানডে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ফের শীর্ষে উঠেছেন বাবর আজম। আজ আইসিসি প্রকাশিত ওয়ানডে ব্যাটারদের সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে নিজের পুরনো স্থান ফিরে পেয়েছেন পাকিস্তানের এই সাবেক অধিনায়ক।

তবে ওয়ানডেতে শীর্ষে ফিরলেও টেস্ট র‍্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে বাবরের। অস্ট্রেলিয়ার উদ্বোধনী ব্যাটসম্যান উসমান খাওয়াজা তিনধাপ উন্নতি করে ৮০৮ পয়েন্ট নিয়ে আছেন চতুর্থ স্থানে। তাতে পঞ্চম স্থানে নেমে গেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। ৮৬৪ রেটিং নিয়ে টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। জো রুট দ্বিতীয় ও স্টিভেন স্মিথ আছেন তৃতীয় স্থানে।

অন্যদিকে টি–টোয়েন্টিতে এক সপ্তাহ পর আবারও বদল এসেছে শীর্ষস্থানে। ভারতের রবি বিষ্ণয় ও আফগানিস্তানের রশিদ খানকে টপকে শীর্ষে উঠেছেন ইংল্যান্ডের আদিল রশিদ। গত সপ্তাহে রশিদ ও বিষ্ণয় যৌথভাবে শীর্ষে ছিলেন। তার আগের সপ্তাহে রশিদকে ছাড়িয়ে শীর্ষ উঠেছিলেন বিষ্ণয়। অর্থাৎ গত এক মাসের মধ্যে তিনজন ভিন্ন বোলারকে শীর্ষস্থানে দেখল টি–টোয়েন্টি ক্রিকেট।

বিস্তারিত: সৌম্যের সেঞ্চুরিও বাঁচাতে পারেনি ওয়ানডে সিরিজ

টি–টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে আদিল শীর্ষে উঠেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ পারফরম্যান্সের কারণে। ক্যারিবীয়দের বিপক্ষে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলছে ইংল্যান্ড। সেখানে প্রথম চার ম্যাচে ৬.৪৩ ইকোনমিতে ৭ উইকেট নিয়েছেন আদিল। ইংলিশ বোলারদের মধ্যে আদিল দ্বিতীয় বোলার, যিনি টি–টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন। এর আগে ২০১২ সালের ফেব্রুয়ারিতে এই চূড়ায় উঠেছিলেন অফ স্পিনার গ্রায়েম সোয়ান।

আদিল রশিদ শীর্ষে উঠেছেন ৭১৫ রেটিং পয়েন্ট নিয়ে। ৬৯২ রেটিং নিয়ে দুইয়ে আফগানিস্তানের রশিদ। আর তিনে নেমে যাওয়া বিষ্ণয়ের রেটিং ৬৮৮। এ ছাড়া ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন তিন ধাপ এগিয়ে ষষ্ঠে এবং দক্ষিণ আফ্রিকার তাব্রেইজ শামসি তিন ধাপ এগিয়ে নবমে জায়গা করে নিয়েছেন।

দেশেই হবে লিভার ট্রান্সপ্ল্যান্ট, এ বছরেই চালুর আশা স্বাস্থ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ফিশিং বোটে বজ্রপাতে প্রাণ গেল ২ জেলের
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিতসহ আরও ১০ স্থায়ী কম…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ভিমরুলের কামড়ে প্রাণ গেল ৪ বছরের শিশুর, আহত ২
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কম্পিউটার-প্রিন্টারে তৈরি হতো জাল নোট, ৪৭ হাজার জাল টাকাসহ …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ওয়েভ ফাউন্ডেশনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১২৫, আবেদন ১৫ সেপ্টে…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9