আইপিএলের নিলাম শেষে ১০ দলের চূড়ান্ত স্কোয়াড দেখুন

২০ ডিসেম্বর ২০২৩, ০২:৪৯ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৪ PM
আইপিএল দলগুলোর লোগো

আইপিএল দলগুলোর লোগো © সংগৃহীত

২০২৪ সালের আসরকে সামনে রেখে দুবাইয়ে অনুষ্ঠিত হয়েছে নিলাম। এই নিলামে মোট ৩৩৩ জন ক্রিকেটারের নাম উঠেছে। যেখানে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে ছিলেন মুস্তাফিজুর রহমান। সম্প্রতি বল হাতে খুব বেশি আলো ছড়াতে না পারলেও বাঁহাতি এই পেসারকে ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে দলে টেনেছে চেন্নাই সুপার কিংস।

মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দরাবাদের পর এবার মহেন্দ্র সিং ধোনির চেন্নাইয়ের হয়ে আইপিএল খেলবেন টাইগারদের অটোচয়েজ এই পেসার।

এদিকে মিনি নিলামে স্যাম কারানের রেকর্ড ভেঙেছেন অস্ট্রেলিয়ার দুই তারকা ক্রিকেটার প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক। অজিদের বিশ্বকাপজয়ী অধিনায়ক কামিন্সকে ২০ কোটি ৫০ লাখ রুপিতে কিনে সবাইকে চমকে দেয় হায়দরাবাদ। তবে কামিন্সের সেই রেকর্ড এক ঘণ্টাও টেকেনি।

গুজরাটের সঙ্গে শ্বাসরুদ্ধকর লড়াই শেষে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে স্টার্ককে দলে টেনেছে কলকাতা। এতে বিশ্বকাপজয়ী স্টার্কই এখন আইপিএলের ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার। এ ছাড়া ড্যারিল মিচেল, হার্শাল প্যাটেল, ট্রাভিস হেডরাও চড়া দাম হাঁকিয়েছেন। তবে দুইবার নাম উঠলেও স্টিভ স্মিথের দল পাওয়া হয়নি।

নিলাম শেষে ১০ দলের চূড়ান্ত স্কোয়াড

কলকাতা নাইট রাইডার্স

রিটেইন : নীতিশ রানা, রিঙ্কু সিং, রহমানুল্লাহ গুরবাজ, শ্রেয়াস আইয়ার, জেসন রয়, সুনীল নারিন, সুহাশ শর্মা, অনুকূল রায়, আন্দ্রে রাসেল, ভেঙ্কেটেস আইয়ার, হার্শিত রানা, বৈভব অরোরা ও বরুণ চক্রবর্তী।

নিলাম : চেতন সাকারিয়া, কেএস ভরত, মিচেল স্টার্ক, অঙ্কুর রাঘুবংশী, রমনদীপ সিং, শারফান রাদারফোর্ড, মানিষ পাণ্ডে, মুজিব উর রহমান, গাস অ্যাটকিনসন, সাকিব হোসেন,

মুম্বাই ইন্ডিয়ান্স

রিটেইন : হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), রোহিত শর্মা, ডেওয়াল্ড ব্রেভিস, সূর্যকুমার যাদব, ইশান কিশান, তিলক ভার্মা, টিম ডেভিড, বিষ্ণু বিনোদ, অর্জুন টেন্ডুলকার, স্যামস মুলানি, নেহাল ওয়াধেরা, জাসপ্রিত বুমরাহ, কুমার কার্তিকিয়া, পীযূষ চাওলা, আকাশ মাধওয়াল, জেসন বেহরেনডর্ফ, রোমারিও শেফার্ড।

নিলাম : জেরাল্ড কোয়েটজে, দিলশান মাদুশঙ্কা, শ্রেয়াস গোপাল, নুয়ানো থুসারা, নোমান ধীর, আনশুল কাম্বোজ, মোহাম্মদ নবি, শিবালিক শর্মা

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

রিটেইন : ফাফ ডু প্লেসি (অধিনায়ক), বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, মোহম্মদ সিরাজ, দীনেশ কার্তিক, রজত পাতিদার, রিস টপলি, উইল জ্যাকস, সুয়াস প্রভুদেশাই, অনুজ রাওয়াত, মাহিপাল লমরোর, মনোজ ভান্ডাগে, কার্ন শর্মা, মায়াঙ্ক ডাগার, বিশাখ বিজয়কুমার, আকাশ দীপ, রাজন কুমার, হিমাংশু শর্মা।

নিলাম : আলজারি জোসেফ, ইয়াশ দয়াল, টম কারান, লকি ফার্গুসন, স্বপ্নিল সিং, সৌরভ চৌহান,

চেন্নাই সুপার কিংস

রিটেইন : ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কোয়াড়, তুষার দেশপান্ডে, আজিঙ্কা রাহানে, শিভম দুবে, মঈন আলী, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক, উইকেটরক্ষক), দীপক চাহার, মাহেশ থিকশানা, মাথিশা পাথিরানা, মুকেশ বরুণ, নিশান্ত সিন্ধু, প্রশান্ত সোলাঙ্কি, রাজবর্ধন হাঙ্গারগেকার, অজয় মণ্ডল, মুকেশ চৌধুরি, সিমারজিত সিং, শেখ রশিদ এবং মিচেল স্যান্টনার।

নিলাম : রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, শার্দুল ঠাকুর, সামির রিজভী, মুস্তাফিজুর রহমান, আভানিশ রাও

দিল্লি ক্যাপিটালস

রিটেইন : অভিষেক পোরেল, অ্যানরিখ নরকিয়া, অক্ষর প্যাটেল, ডেভিড ওয়ার্নার, ইশান্ত শর্মা, কুলদীপ যাদব, ললিত যাদব, লুঙ্গি এনগিদি, মিচেল মার্শ, মুকেশ কুমার, প্রবীণ দুবে, ঋষভ পান্ত, পৃথ্বী শ, সৈয়দ খালিল আহমেদ, ভিকি ওস্তওয়াল এবং ইয়াশ ধুল।

নিলাম : হ্যারি ব্রুক, ট্রিস্টিয়ান স্টাবস, রিকি ভুঁই, কুমার কুশারগা, রাশিখ ধার, ঝাই রিচার্ডসন, সুমিত কুমার, শাই হোপ, স্বস্তিক চিকারা

সানরাইজার্স হায়দরাবাদ

রিটেইন : আব্দুল সামাদ, এইডেন মার্করাম, রাহুল ত্রিপাঠি, গ্লেন ফিলিপস, হেনরিখ ক্লাসেন, মায়াঙ্ক আগারওয়াল, আনমলপ্রীত সিং, উপেন্দ্র সিং যাদব, নীতিশ কুমার রেড্ডি, শাহবাজ আহমেদ, অভিষেক শর্মা, মার্কো জেনসেন, ওয়াশিংটন সুন্দর, সনবীর সিং, ভুবনেশ্বর কুমার, থাঙ্গারাসু নাটারাজন, মায়াঙ্ক মারকান্দে, উমরান মালিক এবং ফজল হক ফারুকি।

নিলাম : জয়দেব উনাদকাট, ওয়ানিন্দু হাসারাঙ্গা, প্যাট কামিন্স, ট্রাভিস হেড, আকাশ সিং, ঝাতাভেদ সুব্রীমানিয়েন, আবিদন মুশতাক, নান্দ্রে বার্গার

পাঞ্জাব কিংস

রিটেইন : শিখর ধাওয়ান, জনি বেয়ারস্টো, জিতেশ শর্মা, প্রভসিমরান সিং, ম্যাথু শর্ট, হারপ্রীত ভাটিয়া, অথর্ভ টাইডে, রিশি ধাওয়ান, স্যাম কারান, সেকান্দর রাজা, লিয়াম লিভিংস্টোন, গুরনুর সিং ব্রার, শিভম সিং, রাহুল চাহার, আর্শদীপ সিং, হারপ্রীত ব্রার, বিদ্বথ কাভেরাপ্পা, কাগিসো রাবাডা এবং নাথান এলিস।

নিলাম : ক্রিস ওকস, হার্শাল প্যাটেল, আশুতোষ শর্মা, বিশ্বনাথ সিং, তনয় থাগারাজন, প্রিন্স চৌধুরি, শশাঙ্ক সিং, রাইলি রুশো

গুজরাট টাইটান্স

রিটেইন : ডেভিড মিলার, শুভমান গিল, ম্যাথু ওয়েড, ঋদ্ধিমান সাহা, কেন উইলিয়ামসন, অভিনব মনোহর, সাই সুদর্শন, দর্শন নালকান্ডে, বিজয় শঙ্কর, জয়ন্ত যাদব, রাহুল তেওয়াটিয়া, মোহাম্মদ শামি, নুর আহমেদ, সাই কিশোর, রশিদ খান, জশ লিটল, মোহিত শর্মা।

নিলাম : আজমতউল্লাহ ওমরজাই, উমেশ যাদব, শাহরুখ খান, সুশান্ত মিশ্রা, কার্তিক তিয়াগি, মানব সুথার, স্পেন্সার জনসন, রবিন মিন্স,

লক্ষ্ণৌ সুপার জায়ান্টস

রিটেইন : লোকেশ রাহুল (অধিনায়ক), কুইন্টন ডি কক, নিকোলাস পুরান, আইয়ুশ বাদোনি, কাইল মেয়ার্স, দীপক হুডা, দেবদূত পাডিকাল, রবি বিষ্ণোই, নাভিন উল হক, ক্রুনাল পান্ডিয়া, যুধবীর সিং, প্রিয়াঙ্ক মানকাড়, ইয়াশ ঠাকুর, অমিত মিশ্র, মার্ক উড, মায়াঙ্ক যাদব এবং মহসিন খান।

নিলাম : শিভাম মাভি, আরশিন কুলকার্নি, মানিমারান সিদ্ধার্থ, অ্যাস্টন টার্নার, ডেভিড উইলি, আরশাদ খান,

রাজস্থান রয়্যালস

রিটেইন : সাঞ্জু স্যামসন (অধিনায়ক), জস বাটলার, শিমরন হেটমায়ার, যশস্বী জায়সাওয়াল, ধ্রুব জুরেল, রায়ান পরাগ, ডোনোভন ফেরেইরা, কুণাল রাঠোর, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ সেন, নবদীপ সাইনি, প্রসিধ কৃষ্ণা, সন্দীপ শর্মা, ট্রেন্ট বোল্ট, যুবেন্দ্র চাহাল, অ্যাডাম জাম্পা এবং আভেষ খান।

নিলাম : রভম্যান পাওয়েল, শিভাম দুবে, টম কোহলার-ক্যাডমোর

দেশেই হবে লিভার ট্রান্সপ্ল্যান্ট, এ বছরেই চালুর আশা স্বাস্থ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ফিশিং বোটে বজ্রপাতে প্রাণ গেল ২ জেলের
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিতসহ আরও ১০ স্থায়ী কম…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ভিমরুলের কামড়ে প্রাণ গেল ৪ বছরের শিশুর, আহত ২
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কম্পিউটার-প্রিন্টারে তৈরি হতো জাল নোট, ৪৭ হাজার জাল টাকাসহ …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ওয়েভ ফাউন্ডেশনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১২৫, আবেদন ১৫ সেপ্টে…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9