পাঁচ বছর পর সেঞ্চুরির দেখা পেলেন সৌম্য

২০ ডিসেম্বর ২০২৩, ০৭:২১ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৪ PM
সৌম্য সরকার

সৌম্য সরকার © সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে চতুর্থ বাংলাদেশি হিসেবে সেঞ্চুরির দেখা পেলেন সৌম্য সরকার। ৫ বছর পর সেঞ্চুরির দেখা পেলেন তিনি। সবশেষে সেঞ্চুরি করেছিলেন ২০১৮ সালের অক্টোবরে। এটি সৌম্যর ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। শতকে যেতে তার লেগেছে ১১৫ বল। তার সেঞ্চুরিতে ভর করে বড় সংগ্রহে চোখ বাংলাদেশের।

অফ ফর্মে ভোগা সৌম্য নিউজিল্যান্ড সিরিজের দলে সুযোগ পাওয়ায় আলোচনা হয়েছিল বেশ। নির্বাচক হাবিবুল বাশার ব্যাখ্যা দিয়েছিলেন, ‘নিউজিল্যান্ড সফর আমাদের জন্য সবসময়ই একটু কঠিন হয়। সেখানে আমাদের সাধারণত অনেক ধুঁকতে হয়। এ জন্য নতুন কাউকে দেখার থেকে আমাদের মনে হয়েছে, এমন কাউকে নেই যে এই কন্ডিশনে আগে খেলেছে।

তবে সিরিজের প্রথম ওয়ানডে সৌম্য শূন্য রানে আউট হয়ে আলোচনার আগুনে যেন ঘি ঢেলেছিলেন। তবে সৌম্যর ওপর আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট। আজ যেন তারই প্রতিদান দিচ্ছেন এই বাঁহাতি ওপেনার। প্রায় সাড়ে ৪ বছর পর অর্ধশতক ছুঁয়ে এই ইনিংসটিকে এবার শতকে রূপ দিলেন তিনি।

৯টি চারে ৫৮ বলে ফিফটি পূর্ণ করা সৌম্য পরের পঞ্চাশ রান করতেও খেলেন ৫৮ বলে। সব মিলিয়ে ১১৬ বলে সেঞ্চুরি করা ইনিংসটি সাজান ১৩টি চারের মারে।

এই সেঞ্চুরি করতে অবশ্য ভাগ্যের সহায়তাও পেয়েছেন সৌম্য। ব্যক্তিগত ৫১ ও ৯২ রানের সময় জীবন পেয়েছেন তিনি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির ২য় পর্যায়ের আবেদন শে…
  • ১৭ মে ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রথম মেধাতালিকায় চান্সপ্রাপ্তদ…
  • ১৭ মে ২০২৬
কক্সবাজারে বারবিকিউ খেয়ে অসুস্থ পর্যটক, হাসপাতালে ৩৫
  • ১৭ মে ২০২৬
রমনা বিভাগে ডিসি মাসুদের স্থলাভিষিক্ত হলেন আলোাচিত এসপি জা…
  • ১৭ মে ২০২৬
আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু
  • ১৭ মে ২০২৬
নিখোঁজের ৫ দিন পর নদী থেকে মিলল কিশোরের মরদেহ
  • ১৭ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081