স্টার্কের গতিতে হারিয়ে গেলেন কামিন্স

আইপিএলের সবচেয়ে দামি খেলোয়াড় বাঁ-হাতি অজি পেসার
১৯ ডিসেম্বর ২০২৩, ০৪:৪৬ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৫ PM

© ফাইল ফটো

অল্প সময়ের মধ্যে দুইবার রেকর্ড ভাঙলো। কিছুক্ষণ আগে আইপিএল ইতিহাসের সর্বোচ্চ দামের রেকর্ড গড়েছিলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। ২০ কোটি ৫০ লাখ রুপিতে তাকে দলে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। এবার সেই রেকর্ড ভেঙে দিলেন তারই স্বদেশি মিচেল স্টার্ক। বাঁ-হাতি এই অসি পেসারকে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।

স্টার্ক সবশেষ আইপিএল খেলেছিলেন ২০১৫ সালে। এরপর ২০১৮ সালের নিলামে নাম লেখান তিনি। ৯ কোটি ৪০ লাখ রুপিতে সেবারও তাকে কিনেছিল কলকাতা। কিন্তু ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকে নিজেকে প্রত্যাহার করে নেন বাঁহাতি এই পেসার। গত মৌসুমে নাম না দিলেও এবার ঠিকই নিলামে নাম দেন তিনি। তখন থেকেই তাকে নিয়ে আগ্রহ বাড়তে থাকে।   

স্টার্কের আগে কামিন্সকে সাড়ে ২০ কোটি রুপিতে কিনেছে হায়দরাবাদ। ৬ কোটি ৮০ লাখ রুপিতে আরেক বিশ্বকাপজয়ী ট্রাভিস হেডকেও দলে ভিড়িয়েছে তারা। ৭.৪ কোটিতে রভম্যান পাওয়েলকে রাজস্থান রয়্যালস, ৪ কোটিতে হ্যারি ব্রুককে দিল্লি ক্যাপিটালস, ৫ কোটিতে জেরাল্ড কোতজিয়াকে মুম্বাই ইন্ডিয়ান্স, দেড় কোটিতে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে হায়দরাবাদ, ১.৮ কোটিতে রাচিন রবীন্দ্রকে চেন্নাই সুপার কিংস ও ১১.৭৫ কোটিতে হার্শাল প্যাটেলকে পাঞ্জাব কিংস, ১৪ কোটিতে ড্যারিল মিচেলকে চেন্নাই, আলজারি জোসেফকে  সাড়ে ১১ কোটিতে কিনেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

এক সপ্তাহের ছুটিতে বিদেশে গিয়ে লাপাত্তা নোবিপ্রবির দুই কর্ম…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত হলো ‘এআইইউবিয়ান ইন ইউরোপ সিজন ২’
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ভালো অবস্থানে বিএনপির শরিকরা, বিজয়ী ৫ জনের চারজনই মন্ত্রিসভ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
দেশেই হবে লিভার ট্রান্সপ্ল্যান্ট, এ বছরেই চালুর আশা স্বাস্থ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ফিশিং বোটে বজ্রপাতে প্রাণ গেল ২ জেলের
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিতসহ আরও ১০ স্থায়ী কম…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9