সৌম্য কেন দলে, ব্যাখা দিলেন হাথুরু

১৯ ডিসেম্বর ২০২৩, ১২:৫৬ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৫ PM
হাথুরুসিংহে ও সৌম্য সরকার

হাথুরুসিংহে ও সৌম্য সরকার © সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটে কোচ চন্ডিকা হাথুরুসিংহের প্রিয় শিষ্য সৌম্য সরকার। বাংলাদেশের ক্রিকেটে সৌম্যের উত্থান এই হাথুরুর কারণেই। এমনকি সবচেয়ে খারাপ সময়েও এই ব্যাটসম্যানের পাশে থাকেন লঙ্কান কোচ। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে নতুন ডাক পেয়েছেন তিনি।

নিউজিল্যান্ড সফরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে আগামীকাল নেলসনে মাঠে নামবে দুই দল। এর আগে আজ গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে, কথা বলেছেন সৌম্য সরকারকে নিয়ে।

যদিও ব্যাট হাতে শুন্য রান। ফিল্ডিংয়ে ক্যাচ মিস আর বল হাতে খরুচে স্পেল করে দলের বিপদটাই বাড়িয়েছেন সৌম্য। দ্বিতীয় ওয়ানডের আগে তাই এই অলরাউন্ডারকে নিয়েই আলাপ হলো অনেকটা সময় ধরে। আজ মঙ্গলবার নেলসনে গণমাধ্যমের মুখোমুখি হন চন্ডিকা হাথুরুসিংহে। সেখানে সৌম্য সরকারকে নিয়ে প্রশ্ন করা হয় টাইগারদের প্রধান এই কোচকে।

সৌম্য সরকারের দলে থাকার ব্যাখ্যাও এদিন দিয়ে ফেলেছেন হাথুরু, ‘শেষ ম্যাচে সৌম্যের খেলা দেখিনি, কি হয়েছে আসলে জানি না। শুধু সর্বশেষ ম্যাচটা দেখেছি। আমি জানিনা সৌম্যের সমস্যা কি। ও ঘরোয়াতে রান করছিল। আর আমাদের একজনকে দরকার ছিল যে বোলিং ব্যাটিং দুটোই করতে পারে, যেহেতু সাকিব নেই। সাকিব ১৭ বছর ধরে খেলছে। আমরা সাকিবের মত কাউকে খুঁজছি। এজন্যই সৌম্যের একাদশে থাকা গুরুত্বপূর্ণ।’

সৌম্যকে মূলত সাকিব আল হাসানের ব্যাকআপ হিসেবেই দলে আনা হয়েছে সেটা স্পষ্ট হাথুরুর কথাতেই। টাইগারদের প্রধান এই কোচ বলেন, ‘সাকিব যা পারবে সৌম্য তা পারবে না। আমরা চাই ও ব্যাটিং বোলিংটা ঠিকভাবে করুক। আমরা ওকে অলারাউন্ডার হিসেবে ভাবছি। যে দলে অবদান রাখতে পারবে।’

ফিশিং বোটে বজ্রপাতে প্রাণ গেল ২ জেলের
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিতসহ আরও ১০ স্থায়ী কম…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ভিমরুলের কামড়ে প্রাণ গেল ৪ বছরের শিশুর, আহত ২
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কম্পিউটার-প্রিন্টারে তৈরি হতো জাল নোট, ৪৭ হাজার জাল টাকাসহ …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ওয়েভ ফাউন্ডেশনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১২৫, আবেদন ১৫ সেপ্টে…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে দেশীয় অস্ত্র মহড়া দেওয়া ১৯ জনের পরিচয় মিলেছে
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9