আইপিএল নিলাম থেকে নাম তুলে নিলেন তাসকিন-শরিফুল

১৯ ডিসেম্বর ২০২৩, ০৮:৪৮ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৫ PM
তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম

তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম © ফাইল ফটো

আজ (১৯ ডিসেম্বর) আইপিএলের নতুন আসরের জন্য নিলাম অনুষ্ঠিত হবে। যেখানে চূড়ান্ত তালিকায় নাম আছে বাংলাদেশের তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান। কিন্তু তাসকিন ও শরিফুলের নাম সরিয়ে নিয়েছে বিসিবি। বিষয়টি ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইকে জানিয়েছে তারা। তবে বিশেষ বিবেচনায় থাকছে মুস্তাফিজের নাম।

বিসিবি জানিয়েছে, ২২ মার্চ থেকে ১১ মে পর্যন্ত আইপিএল খেলতে পারবেন মুস্তাফিজ। নিলামে তার ভিত্তিমূল্য ২ কোটি রুপি। যা সর্বোচ্চ ক্যাটাগরি। গত দুই আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন বাঁহাতি এই পেসার। তবে এবার তাকে ধরে রাখেনি ফ্র্যাঞ্চাইজিটি। তাই দল পেতে নিলামে নাম লেখাতে হয় মুস্তাফিজকে।

নিলামে তাসকিনের ভিত্তিমূল্য রাখা হয়েছে ৭৫ লাখ রুপি, আর শরিফুলের ৫০ লাখ রুপি। মার্চের শুরুর দিকে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। সাদা পোশাকে এই দুই পেসার দলের নিয়মিত সদস্য। মুস্তাফিজ টেস্ট খেলেন না ২০২২ সাল থেকে। তাই বিসিবির লাল বলের কেন্দ্রীয় চুক্তিতেও নেই তিনি।

ফিশিং বোটে বজ্রপাতে প্রাণ গেল ২ জেলের
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিতসহ আরও ১০ স্থায়ী কম…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ভিমরুলের কামড়ে প্রাণ গেল ৪ বছরের শিশুর, আহত ২
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কম্পিউটার-প্রিন্টারে তৈরি হতো জাল নোট, ৪৭ হাজার জাল টাকাসহ …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ওয়েভ ফাউন্ডেশনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১২৫, আবেদন ১৫ সেপ্টে…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে দেশীয় অস্ত্র মহড়া দেওয়া ১৯ জনের পরিচয় মিলেছে
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9