অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

বিজয়ের মাসে এই জয় খেলোয়াড়দের অনুপ্রাণিত করবে: প্রধানমন্ত্রী

১৮ ডিসেম্বর ২০২৩, ০৯:২৭ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৬ PM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এশিয়া কাপ জয়ের পর উল্লাসে টাইগাররা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এশিয়া কাপ জয়ের পর উল্লাসে টাইগাররা © সংগৃহীত

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (১৭ ডিসেম্বর) এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বলেন, বিজয়ের মাসে এ জয় আমাদের খেলোয়াড়দের আরও বেশি অনুপ্রাণিত করবে।

ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে ১৯৫ রানের ব্যবধানে হারিয়ে প্রথমবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা ঘরে তুলেছে মাহফুজুর রহমান রাব্বীর দল। অসাধারণ নৈপুণ্যে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে স্মরণীয় এক অধ্যায় যুক্ত করেছে যুবারা। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে তারা।

এদিকে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে দুর্দান্ত ফর্মে থাকা ওপেনার আশিকুর রহমানের ১২৯ রানে ভর করে ৮ উইকেটে ২৮২ রান তুলেছিল বাংলাদেশের যুবারা।

এর জবাবে রান তাড়ায় আমিরাতকে ২৪.৫ ওভারে ৮৭ রানে অলআউট করে বাংলাদেশ জিতেছে ১৯৫ রানে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির ২য় পর্যায়ের আবেদন শে…
  • ১৭ মে ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রথম মেধাতালিকায় চান্সপ্রাপ্তদ…
  • ১৭ মে ২০২৬
কক্সবাজারে বারবিকিউ খেয়ে অসুস্থ পর্যটক, হাসপাতালে ৩৫
  • ১৭ মে ২০২৬
রমনা বিভাগে ডিসি মাসুদের স্থলাভিষিক্ত হলেন আলোাচিত এসপি জা…
  • ১৭ মে ২০২৬
আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু
  • ১৭ মে ২০২৬
নিখোঁজের ৫ দিন পর নদী থেকে মিলল কিশোরের মরদেহ
  • ১৭ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081