খেলতে খেলতে মাঠেই মারা গেলেন ভারতীয় ক্রিকেটার

১৭ ডিসেম্বর ২০২৩, ০২:২১ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৭ PM
প্রতীকী

প্রতীকী

খেলতে খেলতে মাঠেই মৃত্যু হল এক ক্রিকেটারের। গত শুক্রবার ওমানের মাসকাটে একটি অ্যামেচার লিগে ঘটেছে এই ঘটনা। ভারতীয় বংশোদ্ভূত ওই ক্রিকেটারের নাম ধনেশ ভাজাপ্পিলাথ মাধবন। ‘সাল ফাইটার্স মিসফা’ দলের হয়ে খেলার সময়ে মাঠেই তাঁর মৃত্যু হয়েছে। রেখে গেলেন স্ত্রী এবং তিন বছরের ছেলেকে।

‘সাল ফাইটার্স’ দলের অধিনায়ক শ্রীজেশ বলেছেন, শারীরিক ভাবে দারুণ ফিট খেলোয়াড় ছিল ধনেশ। আমাদের দলের অন্যতম সেরা অলরাউন্ডার। গত দু’বছর ধরে প্রতি সপ্তাহে শুক্রবারের এই ম্যাচে খেলত। আমরা সাধারণত টেনিস বলে ১৬ ওভারের একটি ম্যাচ খেলি। ও ব্যাট এবং বল দুটোই করেছে।

তিনি বলেন, মাঠে নিজের পজিশন নেওয়ার পর আচমকাই জ্ঞান হারিয়ে পড়ে যায়। ভেবেছিলাম মাথা ঘুরে পড়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে মিসফার একটি হাসপাতালে ওকে নিয়ে যাওয়া হয়। সেটি বন্ধ থাকায় ঘুবড়ার একটি হাসপাতালে নিয়ে যাই। কিন্তু ডাক্তারেরা ওকে মৃত বলে ঘোষণা করেন।

অতীতে এই লিগে মহম্মদ জাফর নামে এক ক্রিকেটারের একইভাবে মৃত্যু হয়েছিল। তার পরেও সচেতনতার অভাব রয়েছে তা স্পষ্ট।

ধনেশের ক্ষেত্রে কৃত্রিমভাবে শ্বাসপ্রশ্বাস চালানোর চেষ্টা করা হয়েছিল কি না, সে প্রশ্নের জবাবে শ্রীজেশ বলেন, আমরা এই বিষয়ে খুব বেশি ধারণা নেই। মাথা ঘুরে পড়ে গিয়েছে ভেবেই আমরা হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। এমনিতে ও অন্যতম সেরা ফিট খেলোয়াড়দের একজন ছিল। নিয়মিত শুক্রবারের ম্যাচে খেলত। [সূত্র: আনন্দবাজার]

জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির ২য় পর্যায়ের আবেদন শে…
  • ১৭ মে ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রথম মেধাতালিকায় চান্সপ্রাপ্তদ…
  • ১৭ মে ২০২৬
কক্সবাজারে বারবিকিউ খেয়ে অসুস্থ পর্যটক, হাসপাতালে ৩৫
  • ১৭ মে ২০২৬
রমনা বিভাগে ডিসি মাসুদের স্থলাভিষিক্ত হলেন আলোাচিত এসপি জা…
  • ১৭ মে ২০২৬
আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু
  • ১৭ মে ২০২৬
নিখোঁজের ৫ দিন পর নদী থেকে মিলল কিশোরের মরদেহ
  • ১৭ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081