বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দল ঘোষণা

১৭ ডিসেম্বর ২০২৩, ১০:৪৭ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৭ PM
কেন উইলিয়ামসন

কেন উইলিয়ামসন © ফাইল ছবি

বাংলাদেশের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। ১৩ সদস্যের এই দলে ফিরেছেন কেন উইলিয়ামসন। আইপিএলে পাওয়া চোট থেকে ফিরে এবারই প্রথম টি-টোয়েন্টি খেলতে নামবেন কিউই অধিনায়ক।

উইলিয়ামসনের নেতৃত্বেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। বিশ্রাম পার করে দলে ফিরেছেন  টিম সাউদি, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার ও গ্লেন ফিলিপসও।

তবে ডেভন কনওয়েকে টি-টোয়েন্টি সিরিজেও দেওয়া হয়েছে বিশ্রাম। চোটের কারণে বিবেচিত হননি  লকি ফার্গুসন, ম্যাট হেনরি, হেনরি শিপলি ও মিচেল ব্রেসওয়েল।

গত সেপ্টেম্বরে সর্বশেষ টি-টোয়েন্টি স্কোয়াডের বিচারে ফিরেছেন জিমি নিশাম ও বেন সিয়ার্সও।

২৭ ডিসেম্বর নেপিয়ারে বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি খেলবে নিউজিল্যান্ড। ২৯ ও ৩১ ডিসেম্বর শেষ দুই ম্যাচ মাউন্ট মঙ্গানুইয়ে।

টি-টোয়েন্টি সিরিজের নিউজিল্যান্ড দল: কেইন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, মার্ক চাপম্যান, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, বেন সিয়ার্স, টিম সাইফার্ট, ইশ সোধি, টিম সাউদি।

উপযুক্ত সম্মান ও লন্ডনভিত্তিক সিন্ডিকেট চান না ইউরোপ-আমেরিক…
  • ০১ মার্চ ২০২৬
প্রথমবারের মতো রাকসুর উদ্যোগে প্রায় ১৮ হাজার শিক্ষার্থীর অ…
  • ০১ মার্চ ২০২৬
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসের একান্ত সচিব হলেন সো…
  • ০১ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলা নিয়ে যা বলছে ইরান
  • ০১ মার্চ ২০২৬
এক বছরের জন্য ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে সুযোগ-সুবিধ…
  • ০১ মার্চ ২০২৬
ইরানের হামলায় আরব আমিরাতে নিহত বাংলাদেশির পরিচয় মিলেছে
  • ০১ মার্চ ২০২৬