অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

সেমিতে ভারতকে হারাতে বাংলাদেশের যুবাদের দরকার ১৮৯ রান

১৫ ডিসেম্বর ২০২৩, ০৩:৫৮ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৯ PM
বাংলাদেশের তরুণরা সেমিতে লড়ছে ভারতের বিপক্ষে

বাংলাদেশের তরুণরা সেমিতে লড়ছে ভারতের বিপক্ষে © ফাইল ছবি

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছে দুই প্রতিবেশী দল। টস হেরে আগে ব্যাট করে বাংলাদেশের যুবাদের বোলিং নৈপুণ্যে ৪২.২ ওভারে মাত্র ১৮৮ রানে থেমেছে ভারতের ইনিংস। শুরুতে ভারত কেঁপে উঠল বাঁহাতি পেসার মারুফ মৃধার আঘাতে। ডানহাতি পেসার রোহানাত দৌলা বর্ষণ উইকেট শিকারে যুক্ত হলে মহাবিপর্যয়ে পড়ল তারা। এরপর মুশির খান ও মুরুগান অভিষেকের ফিফটিতে তিন অঙ্কের নিচে গুটিয়ে যাওয়ার শঙ্কা এড়াল দলটি। তবে ফাইনালে ওঠার লড়াইয়ে শেষ পর্যন্ত লক্ষ্যটা নাগালের মধ্যেই রাখল বাংলাদেশ।

প্রতিপক্ষের ইনিংসের প্রথম তিনটি উইকেটই যায় মারুফের ঝুলিতে। শেষদিকে বল হাতে ফিরে আরও একবার উল্লাস করেন তিনি। সব মিলিয়ে ৪ উইকেট নিতে ১০ ওভারে তিনি দেন ৪১ রান। বর্ষণ ৭ ওভারে ৩৯ রানের বিনিময়ে পান ২ উইকেট।

আরও পড়ুন: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ: গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

অফ স্পিনার শেখ পারভেজ জীবন ধারাবাহিকতা বজায় রেখে আঁটসাঁট বোলিং উপহার দেন। ৮.৪ ওভারে ২৯ রানে তার শিকার নিচের সারির ২ উইকেট। মাঝে বাংলাদেশকে গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু পাইয়ে দেন অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। মুশির ও অভিষেকের ৮৪ রানের জুটি ভাঙেন বাঁহাতি বোলিং অলরাউন্ডার। বাকিটি রানআউট।

প্রথম ওভারেই উইকেট হারিয়ে ধাক্কা খায় আসরের বর্তমান চ্যাম্পিয়নরা। টাইগার পেসারদের তোপ সামলানোর কোনো উপায় খুঁজে পাচ্ছিল না তারা। একের পর এক ব্যাটার সাজঘরে ফেরায় ১৬তম ওভারে দলীয় ৬১ রানে পতন হয় তাদের ষষ্ঠ উইকেটের।

সপ্তম উইকেটে প্রতিরোধ গড়েন মুশির ও অভিষেক। তাদের ব্যাটে দুইশর কাছাকাছি পর্যন্ত যেতে পারে ভারত। ছয়ে নামা মুশির ৩ চারে ৬১ বলে করেন ৫০ রান। আটে নামা অভিষেক ৭৪ বলে ৬ চার ও ২ ছয়ে খেলেন ৬২ রানের ইনিংস। ফিফটি করার পর এই দুজনকে থামিয়ে ম্যাচের মাঝপথে ফাইনালের আশা জোরালো করেছে বাংলাদেশ।

ভারতের ইনিংসের তৃতীয় সর্বোচ্চ রান আসে অতিরিক্ত খাত থেকে। বাই, লেগ বাই ও ওয়াইড মিলিয়ে ২০ রান পায় তারা। এছাড়া দুই অঙ্কে যেতে পারেন দলটির আর মাত্র তিন খেলোয়াড়।

এক সপ্তাহের ছুটিতে বিদেশে গিয়ে লাপাত্তা নোবিপ্রবির দুই কর্ম…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত হলো ‘এআইইউবিয়ান ইন ইউরোপ সিজন ২’
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ভালো অবস্থানে বিএনপির শরিকরা, বিজয়ী ৫ জনের চারজনই মন্ত্রিসভ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
দেশেই হবে লিভার ট্রান্সপ্ল্যান্ট, এ বছরেই চালুর আশা স্বাস্থ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ফিশিং বোটে বজ্রপাতে প্রাণ গেল ২ জেলের
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিতসহ আরও ১০ স্থায়ী কম…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9