গুগলের ইতিহাসে সবচেয়ে বেশি সার্চ করা ক্রিকেটার বিরাট কোহলি

১৩ ডিসেম্বর ২০২৩, ০২:২৩ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫২ PM
বিরাট কোহলি

বিরাট কোহলি © সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের টেকনোলজি কোম্পানি সার্চ ইঞ্জিন গুগল ২৫ বছর ধরে সেবা দিয়ে আসছে।  গুগল ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয়। এ ২৫ বছরের ইতিহাসে ক্রিকেটে সবচেয়ে বেশি সার্চ হওয়া খেলোয়াড়ের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। তিনি আর কেউ নন, বর্তমান বিশ্বের ও ভারতের অন্যতম সেরা ক্রিকেটার বিরাট কোহলি।

২৫ বছরে বিভিন্ন বিষয়ে সবচেয়ে বেশি সার্চ করা বিষয়গুলো নিয়ে প্রায় চার মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছে গুগল। ভিডিওর ক্যাপশনে জায়ান্ট কোম্পানিটি লিখেছে, ‘যদি গত ২৫ বছরে আমরা কিছু শিখে থাকি, পরবর্তী ২৫ বছরে তা পরিবর্তন হয়ে যাবে।

এখানে সর্বকালের সর্বাধিক অনুসন্ধান করা মুহূর্তগুলি রয়েছে। সেই ভিডিওতে জানানো হয়েছে, এখন পর্যন্ত গুগলের ইতিহাসে সবচেয়ে বেশি সার্চ করা ক্রিকেটার হলেন বিরাট কোহলি।

বর্তমান বিশ্বের ও ভারতের অন্য্যতম সেরা ক্রিকেটার কোহলি। কোহলি সর্বপ্রথম পর্দায় আসেন ২০০৮ সালে ভারতকে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতিয়ে। ওই বছরই শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়। ২০১১ সালে ভারতের মাটিতে হওয়া বিশ্বকাপে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে বিশ্বকাপ জেতেন। 

আরও পড়ুন: প্রথমবারের মতো বাংলাদেশি ব্যাট ব্র্যান্ড এমকেএস আইসিসির স্বীকৃতি পেল

আন্তর্জাতিক অঙ্গনে পা রাখার পর থেকেই ব্যাট হাতে আলো ছড়াচ্ছেন তিনি। দুর্দান্ত পারফরম্যান্স করে একের পর এক রেকর্ড নিজের করে নিচ্ছেন ভারতীয় এই ব্যাটার। কিছুদিন আগে শেষ হওয়া ওয়ানডে বিশ্বকাপেও রেকর্ড গড়েছেন কোহলি। টুর্নামেন্ট সেরা হওয়ার পাশাপাশি শচীনের ৪৯টি সেঞ্চুরির রেকর্ড ভেঙে বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে ওয়ানডেতে গড়েন সেঞ্চুরির ফিফটি।

বিসিএস ভাইভায় অংশ নেয়া হল না ঢাবি ছাত্রী মিশার, সড়কে গেল প্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বহিরাগত সম্পূর্ণ নিষিদ্ধসহ ইবি ছাত্রশক্তির ৫ দফা দাবি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: আইনমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
এক সপ্তাহের ছুটিতে বিদেশে গিয়ে লাপাত্তা নোবিপ্রবির দুই কর্ম…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9