১০ বছর আগেই টেন্ডুলকার বলেছিলেন, এই ছেলেটা একদিন...

২৫ আগস্ট ২০১৮, ০৬:১১ PM
২০১৩ সালের ছবি। পৃথিবীকে তার ৫৪৬ রানের ইনিংসের জন্য সংবর্ধিত করছেন টেন্ডুলকার।

২০১৩ সালের ছবি। পৃথিবীকে তার ৫৪৬ রানের ইনিংসের জন্য সংবর্ধিত করছেন টেন্ডুলকার। © ফাইল ফটো

পৃথিবীকে শচীন টেন্ডুলকার প্রথম দেখেছিলেন, যখন ছেলেটার বয়স মাত্র ৮ বছর। ২০০৮ সালের ঘটনা সেটি। সেই তখনই টেন্ডুলকার অমিত প্রতিভা দেখেছিলেন পৃথিবীর মধ্যে। টেন্ডুলকারের মতো পৃথিবীও মুম্বাইয়ের ছেলে। স্কুল ক্রিকেটে টেন্ডুলকারের কীর্তি পৃথিবী ছাপিয়ে গিয়েছিল ৫৪৬ রানের এক ইনিংস খেলে। ২০১৩ সালে টেন্ডুলকার নিজ হাতে পৃথিবীকে ক্রেস্ট তুলে দিয়ে সংবর্ধিত করেছিলেন মুম্বাই ক্রিকেট সংস্থার বার্ষিক অনুষ্ঠানে।

আজ সেই পৃথিবী ভারতের টেস্ট দলে ডাক পেল। পৃথিবীর বাবা-মায়ের চেয়ে কম আনন্দ হচ্ছে না টেন্ডুলকারের। ১০ বছর আগেই যে তিনি ঘোষণা করেছিলেন, এই ছেলে একদিন ভারতের জাতীয় দলের হয়ে খেলবে। তখন একটা গুরুত্বপূর্ণ পরামর্শও দিয়েছিলেন টেন্ডুলকার। পৃথিবীর কোচরা যেন তার ব্যাটিংয়ের অকৃত্রিম ধরনটা বদলানোর চেষ্টা না করেন। পৃথিবীর স্ট্যান্স (ক্রিজে দাঁড়ানো) ও গ্রিপ (ব্যাট ধরা) একই রকম রাখার পরামর্শ দিয়েছিলেন টেন্ডুলকার।

পৃথিবীর কথা প্রথম এক বন্ধুর কাছে শুনেছিলেন বলে জানিয়েছেন টেন্ডুলকার, ‘প্রায় ১০ বছর আগের কথা। একদিন আমার এক বন্ধু এসে বলল, আমি যেন কিশোর পৃথিবীর খেলা দেখি। ও অনুরোধ করেছিল, পৃথিবীর খেলার ধরন দেখে ওকে যেন কিছু পরামর্শ দিই। আমি ওর সঙ্গে একটা সেশন কাটিয়েছিলাম। ওর নিজের খেলা কীভাবে আরও উন্নত করা যায়, এ ব্যাপারে আমার কিছু পয়েন্ট তুলে ধরেছিলাম।’

কিছু পরিবর্তনের পরামর্শ দিলেও টেন্ডুলকার একটি বিষয়ে সতর্ক থাকতে বলেছিলেন, ‘ওকে বলেছিলাম ও যেন ওর ভবিষ্যতের কোনো কোচের পরামর্শ শুনে গ্রিপ বা স্ট্যান্স না বদলায়। কেউ যদি বদলানোর কথা বলে, তাকে আমার কাছে পাঠিয়ে দিতে বলেছিলাম। কোচিং অবশ্যই অনেক ভালো। কিন্তু বেশি ঘষামাজা করে কাউকে ভারাক্রান্ত করে ফেলা ঠিক নয়।’

পৃথিবীকে স্পেশাল উল্লেখ করে টেন্ডুলকার বলেছেন, ‘এর মতো কোনো স্পেশাল খেলোয়াড়ের কোনো কিছু পরিবর্তন না করাটা খুব গুরুত্বপূর্ণ। পরিপূর্ণ প্যাকেজ পাওয়াটা ঈশ্বরের দেওয়া উপহার।’

গাজীপুরে তানযীমুল উম্মাহ হিফয মাদ্রায় কৃতী শিক্ষার্থীদের সং…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রাণিসম্পদ অধিদপ্তরে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ৬ অক্টে…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নীড় সেবা সংস্থায় ৩ পদে নিয়োগ, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাইকেল আরোহীর
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় ডোবায় পড়ে প্রাণ গেল দুই শিশুর
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় পরামর্শ দেওয়ার জন্য জনবল নিয়োগ দেবে সাগর গ্লোবা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9