মাঠের মধ্যেই তর্কে জড়ালেন কোহলি-রোহিত

২৩ অক্টোবর ২০২৩, ১২:১৪ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:২৮ PM
নিউজিল্যান্ডের বিপক্ষে খেলায় তর্কে জড়ান ভারতের দুই জ্যেষ্ঠ ক্রিকেটার

নিউজিল্যান্ডের বিপক্ষে খেলায় তর্কে জড়ান ভারতের দুই জ্যেষ্ঠ ক্রিকেটার © ফাইল ছবি

বিশ্বকাপে দলের সাফল্যের দিনেও মতের অমিল দেখা গেল ভারতের অভিজ্ঞ দুই ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মার মধ্যে। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন উত্তেজিত হয়ে কথা বলতে দেখা যায় দু’জনকে।

ইনিংসের ৩১ ওভার শেষে দেখা যায়, রোহিতকে কিছু একটা বলছেন বিরাট। তাঁকে বেশ উত্তেজিত দেখায়। রোহিত তখন অন্য দিকে তাকিয়েছিলেন। কিছুক্ষণ পরে তিনি বিরাটকে কিছু বলেন। দেখে মনে হয়, বিরাটের কথা পছন্দ হয়নি। তবে বিরাট থেমে যাননি। তারপরও কথা চালিয়ে যান।

ভিডিও সামনে আসার পরই জল্পনা শুরু হয়েছে। কী নিয়ে কথা হচ্ছিল রোহিত ও বিরাটের। তা অবশ্য জানা যায়নি। বোলিং বা ফিল্ডিং পরিবর্তন নিয়ে হয়তো রোহিতকে পরামর্শ দিচ্ছিলেন বিরাট, যা অধিনায়কের পছন্দ হচ্ছিল না। সে সময় ভালো খেলছিলেন নিউজ়িল্যান্ডের দুই ব্যাটার ড্যারিল মিচেল ও রাচিন রবীন্দ্র। চাপে পড়ে গিয়েছিল ভারত। সে কারণেও এ তর্ক হতে পারে।

তবে ম্যাচ শেষে রোহিত সবার আগে বিরাটকে জড়িয়ে ধরেন। ম্যাচ শেষে বিরাটের ইনিংসের প্রশংসা শোনা যায়। রোহিত জানান, তাঁদের অর্ধেক পথ পার হওয়া বাকি। নিউজ়িল্যান্ডকে হারিয়ে পাঁচ জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ভারত। এ ফর্ম পরের ম্যাচগুলোতেও ধরে রাখতে চান তারা। ভিডিও দেখতে এখানে ক্লিক করুন। আনন্দবাজার।

ট্রেইনি অফিসার নিয়োগে দেবে ব্যাংক এশিয়া, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১৭ মে ২০২৬
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বিষয়ে জরুরি নির্দেশনা বোর্ডের
  • ১৭ মে ২০২৬
বুয়েট উপাচার্য ছিলেন বাবা, ছেলে হলেন ডুয়েট উপাচার্য
  • ১৭ মে ২০২৬
সিনিয়র প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন ২২ মে পর্…
  • ১৭ মে ২০২৬
কোলম্যানকে কোচ হিসেবে পেতে সব ধরনের সহযোগিতা করবে ক্রীড়া মন…
  • ১৭ মে ২০২৬
৩ বিষয়ের পরীক্ষা দিতে দেওয়া হয়নি, এসএসসির এক পরীক্ষার্থীকে …
  • ১৭ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081