নিরাপত্তাকর্মী ডেকে হোটেল থেকে সাংবাদিকদের বের করে দিলেন লিটন

১৫ অক্টোবর ২০২৩, ০৯:৪৫ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৩৯ PM
লিটন কুমার দাস

লিটন কুমার দাস © সংগৃহীত

ব্যাট হাতে রান না পেলেও পুনের টিম হোটেলে অযাচিত কান্ড ঘটিয়েছেন জাতীয় দলের ওপেনার লিটন কুমার দাস। নিরাপত্তাকর্মী ডেকে টিম হোটেল থেকে সাংবাদিকদের বের করে দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

শনিবার পুনেতে পৌছেছে বাংলাদেশ দল। তিন দিন অনুশীলন নেই তাদের। রোববার অনুশীলন না থাকায় ভারতে বিশ্বকাপ কাভার করতে যাওয়া সাংবাদিকরা টিম হোটেলে যান প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর সঙ্গে দেখা করতে। 

নিয়ম অনুযায়ী, হোটেলের টিম লবিতে অপেক্ষা করছিলেন সাংবাদিকরা। ওই সময় ছোট ছোট দলে মধ্যাহ্নভোজের জন্য বের হচ্ছিলেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। বেশ ক’জন ক্রিকেটার বের হলেও সাংবাদিকদের সঙ্গে আকার-ইঙ্গিতে হাই-হ্যালো ছাড়া কোন কথা হয়নি তাদের। 

লিটন দাসও মধ্যাহ্নভোজের জন্য বের হন। লবিতে সাংবাদিক দেখেই বিগড়ে যান। নিরাপত্তাকর্মী ডেকে জিজ্ঞেস করেন এখানে সাংবাদিক কেন। এরপর ক্রিকেটারদের ভিডিও করা হচ্ছে এমন অভিযোগ করে হোটেল থেকে তাদের বের করে দিতে বলেন তিনি। 

লিটনের চাওয়া মতো সাংবাদিকদের হোটেল থেকে বেরিয়ে যাওয়ার অনুরোধ করেন হোটেলের নিরাপত্তাকর্মী। লিটনের এমন আচরণে হতবাক হয়েছেন সেখানে থাকা সাংবাদিক ও বিসিবির অফিসিয়ালরা। 

ট্যাগ: ক্রিকেট
অনার্স ৪র্থ বর্ষের ফল পুনঃমূল্যায়ন আবেদন শুরু, করবেন যেভাবে
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
যে ৭ অভ্যাস ফুসফুসের কার্যকারিতা নষ্ট করে দেয়
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঘুমের সময় কি কমিয়ে ফেলেছেন, দীর্ঘমেয়াদে যে প্রভাব পড়তে পারে…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পে কমিশনের প্রস্তাব কাটছাঁট করে নতুন পে-স্কেল অনুমোদন, যেমন…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পরকীয়ার জেরে একই পরিবারের তিনজনকে হত্যা, এক মাস পর রহস্য উদ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
‘চোরেদের গ্রাম’ থেকে উঠে এসে মেডিকেলে চান্স পেলেন প্রতিবন্ধ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9