আড়াইশ’র গণ্ডি পেরোতে পারল না বাংলাদেশ

১৩ অক্টোবর ২০২৩, ০৬:১৬ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৪৫ PM
মুশফিকুর রহিমের ফিফটিতে কিউইদের ২৪৬ রানের লক্ষ্যমাত্রা দিয়েছে সাকিব বাহিনী

মুশফিকুর রহিমের ফিফটিতে কিউইদের ২৪৬ রানের লক্ষ্যমাত্রা দিয়েছে সাকিব বাহিনী © সংগৃহীত

টপ অর্ডারদের ব্যাটিং ব্যর্থতায় সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের প্রায় শতরানের ঝুটির পরও আড়াইশ রানের গণ্ডি পেরোতে পারল না বাংলাদেশ। তবে শেষ দিকে মাহমুদউল্লাহর অপরাজিত ৪৯ বলে ৪১ রানের সুবাধে আড়াইশ’র কাছাকাছি গেল টাইগাররা।

আজ শুক্রবার (১৩ অক্টোবর) চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে ওয়ানডে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টপ অর্ডারদের ব্যাটিং ব্যর্থতায় ৫৬ রানে ৪ উইকেট হারায় টাইগাররা। অভিজ্ঞ মুশফিকুর রহিমের একমাত্র ফিফটিতে কিউইদের ২৪৬ রানের লক্ষ্যমাত্রা দিয়েছে সাকিব বাহিনী।

প্রথম ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪৫ রান সংগ্রহ করে বাংলাদেশ। টাইগারদের হয়ে সর্বোচ্চ ৬৬ রানের ইনিংস খেলেন মিস্টার ডিপেন্ডেবল নামে পরিচিত মুশফিকুর রহিম।

অবশ্য শেষ ৩ উইকেটে বাংলাদেশ তুলেছে ৬৫ রান, তাতে মাহমুদউল্লাহর অবদান ৩৮ রান, যিনি অপরাজিত ছিলেন ৪৯ বলে ৪১ রানে।

ট্রেইনি অফিসার নিয়োগে দেবে ব্যাংক এশিয়া, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১৭ মে ২০২৬
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বিষয়ে জরুরি নির্দেশনা বোর্ডের
  • ১৭ মে ২০২৬
বুয়েট উপাচার্য ছিলেন বাবা, ছেলে হলেন ডুয়েট উপাচার্য
  • ১৭ মে ২০২৬
সিনিয়র প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন ২২ মে পর্…
  • ১৭ মে ২০২৬
কোলম্যানকে কোচ হিসেবে পেতে সব ধরনের সহযোগিতা করবে ক্রীড়া মন…
  • ১৭ মে ২০২৬
৩ বিষয়ের পরীক্ষা দিতে দেওয়া হয়নি, এসএসসির এক পরীক্ষার্থীকে …
  • ১৭ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081