প্যারাগুয়েকে হারিয়ে শীর্ষে আর্জেন্টিনা, পয়েন্ট হারালো ব্রাজিল

১৩ অক্টোবর ২০২৩, ০৯:২০ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৪৫ PM
আর্জেন্টিনা জয় নিয়ে মাঠ ছাড়লেও ব্রাজিল করে ড্র

আর্জেন্টিনা জয় নিয়ে মাঠ ছাড়লেও ব্রাজিল করে ড্র © সংগৃহীত

বিশ্বকাপ বাছাই পর্বে নিজ নিজ মাঠে নামে আর্জেন্টিনা ও ব্রাজিল। প্যারগুয়ের বিপক্ষে আর্জেন্টিনা ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে। ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে আলবিসেলেস্তেরা। অন্যদিকে ভেনুজুয়েলার বিপক্ষে নিজেদের মাঠে পয়েন্ট হারিছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ৭০ ভাগ বল দখলে রাখার পরও ১-১ গেলে ম্যাচটি ড্র করে নেইমার-ভিনি জুনিয়ররা।

চোট কাটিয়ে ফেরা লিওনেল মেসি ছিলেন না শুরুর একাদশে। তাতে অবশ্য খুব একটা সমস্যা হয়নি আর্জেন্টিনার। ম্যাচের শুরুতেই নিকোলাস ওতামেন্দির দুর্দান্ত গোলে এগিয়ে যায় তারা। এরপর আক্রমণের ঝড় বইয়ে দেয় বিশ্ব চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধে কিছুটা ধার কমলেও পয়েন্টে ভাগ বসাতে পারেনি প্যারাগুয়ে।
এস্তাদিও মনুমেন্তালে বাংলাদেশ সময় শুক্রবার ভোরে ১-০ গোলে জিতেছে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ে এই নিয়ে তিন ম্যাচ খেলে সবগুলোই জিতল লিওনেল স্কালোনির দল।

চেনা মাঠে লক্ষ্যে নেওয়া প্রথম শটেই এগিয়ে যায় আর্জেন্টিনা। রদ্রিগো ডি পলের কর্নার কিকে বক্সের ডানদিকে বল পেয়ে জোরাল ভলি করেন বেনফিকার ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি। প্রতিপক্ষের এক খেলোয়াড়ের পায়ে হালকা ছুঁয়ে কাছের পোস্ট দিয়ে জালে জড়ায় বল। এগিয়ে যায় আর্জেন্টিনা।

প্রথমার্ধ জুড়ে মুহূর্মুহু আক্রমণে গোলের উদ্দেশ্যে ১০টি শট নিয়ে চারটি লক্ষ্যে রাখতে পারে আর্জেন্টিনা। গনসালেসের নেওয়া শেষ কোনাকুনি শটটি পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। বিপরীতে, বিরতির আগে প্রতিপক্ষ গোলরক্ষকের কোনো পরীক্ষাই নিতে পারেনি প্যারাগুয়ে।

আর্জেন্টিনা যখন নিজেদের মাঠে প্যারাগুয়েকে হারিয়ে বিজয়োৎসব করছিল, তখন নিজেদের মাঠে ভেনেজুয়েলার বিপক্ষে লড়ছিল ব্রাজিল। তবে শেষ পর্যন্ত নেইমার-ভিনিসিয়ুস জুনিয়ররা পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারেনি। ভেনেজুয়েলার সঙ্গে ১-১ গোলে ড্র করে ২ পয়েন্ট হারিয়েই মাঠ ছাড়তে হলো তাদের।

মাঠে একচেটিয়া খেলেও জয় পেলো না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বল দখলের লড়াইয়ে ব্রাজিলের ছিল ৭০ ভাগ। মাত্র ৩০ ভাগ বল দখলে ছিল ভেনেজুয়েলার; কিন্তু শেষ মুহূর্তে গোল হজম করে বসে ব্রাজিল। যার ফলে ম্যাচ অমীমাংসিতভাবেই শেষ হলো।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পরিচালক হলেন বিসিএস শিক্ষা ক্যা…
  • ১৭ মে ২০২৬
বাংলাদেশ ব্যাংকে ১৬তম গ্রেডে চাকরি, পদ ২৬, আবেদন ২১ জুন পর্…
  • ১৭ মে ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ‘বাইটবিট প্রোগ্রাম…
  • ১৭ মে ২০২৬
দ্য ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশের পর ডিআইইউ ক্যাম্পাসে মশ…
  • ১৭ মে ২০২৬
ঈদুল আযহার তারিখ ঘোষণা করল সৌদি আরব 
  • ১৭ মে ২০২৬
সহজ ভিসা ও সাশ্রয়ী খরচে উচ্চশিক্ষার জন্য জনপ্রিয় ৮ দেশ
  • ১৭ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081