কারাগারে ক্রিকেট খেললেন মাশরাফি, বন্দিদের উল্লাস

০৫ অক্টোবর ২০২৩, ১০:২৬ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:০০ PM
বন্দিদের সাথে ক্রিকেট খেলছেন মাশরাফি।

বন্দিদের সাথে ক্রিকেট খেলছেন মাশরাফি। © সংগৃহীত

ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দিদের নিয়ে মাসব্যাপী বঙ্গবন্ধু প্রিজন কাপ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাশরাফি বিন মুর্তজা এমপি। প্রায় ১০ হাজার বন্দির নিয়ে পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানটি উদ্বোধন ঘোষণা করেন তিনি। এসময় কারাগারের বন্দিরা মাশরাফিকে পেয়ে উল্লাসে মেতে উঠে। 

বুধবার (৪ অক্টোবর) ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ এই কথা জানান।

উদ্বোধনী দিনে বন্দিদের কেইস টেবিল রাইটার্স ও স্টাফদের কিংস সুপার স্টারের মধ্যে টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়।  
এতে মাশরাফি কেইস টেবিল রাইটার্সদের পক্ষে বোলিং ও ব্যাটিং করেন। এসময় উপস্থিত সকল বন্দিরা মাশরাফিকে পেয়ে উল্লাসে মেতে উঠেন।

টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্টে উদ্বোধনের সময় আরও উপস্থিত ছিলেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রি. জেনারেল এ এস এম আনিসুল হকসহ অন্যান্য কারা কর্মকর্তারা।

প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই কারাগারে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান মাশরাফি।

বিভিন্ন সংশোধনমূলক এবং মাদকবিরোধী কার্যক্রম ও কারাগারে চলমান কর্মমুখী বিভিন্ন প্রশিক্ষণ লাভ করে বন্দিদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান তিনি।  

মাশরাফি আরও বলেন, বন্দিরা সুনাগরিক হয়ে সমাজে ফিরে দেশের উন্নয়নের অগ্রযাত্রায় শামিল হলে বাংলাদেশ দ্রুতই উন্নত সমৃদ্ধশালী স্মার্ট সোনার বাংলায় রূপান্তরিত হবে।  

‘রাখিব নিরাপদ দেখাব আলোর পথ’ এ স্লোগান ধারণ করে কারাগারকে বন্দিদের সংশোধনাগারে রূপান্তরের লক্ষ্যে  ঢাকা কেন্দ্রীয় কারাগার মাদকবিরোধী মোটিভেশনাল, মেডিটেশন ও কর্মমুখী বিভিন্ন প্রশিক্ষণ এবং বিভিন্ন খেলাধুলা সাংস্কৃতিক ও বিনোদনমূলক কার্যক্রম চলমান থাকে।  

এর ধারাবাহিকতায় বন্দিদের মাদকাসক্ত জীবন থেকে মাদকমুক্ত স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে ‘বঙ্গবন্ধু প্রিজন্স কাপ-২০২৩’ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়।  

বনশিল্প উন্নয়ন করপোরেশনে ১১২ পদে বড় নিয়োগ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নামেই ‘ক্যাশলেস ক্যাম্পাস’ রাবি, কমেনি ভেগান্তি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রথমবারের মতো মোবাইল ভাতা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, কোন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইমাম-মুয়াজ্জিন, পুরোহিতদের ভাতা দেবে সরকার
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, নিষিদ্ধ মসজিদ-মন্দি…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
যশোরে গলাকাটা মরদেহ উদ্ধার
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9