১৮৯ রানের টার্গেট দিল বাংলাদেশ

০২ অক্টোবর ২০২৩, ০৮:৪২ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫০ PM
ব্যাটিং করছেন সাকিব

ব্যাটিং করছেন সাকিব © ফাইল ফটো

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ইংলিশদের ১৮৯ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে নাজমুল হাসান শান্তর দল।

যদিও ৪৪ বলে ৪৫রান করে কিছুটা সময় এক প্রান্ত আগলে ছিলেন তরুণ ওপেনার তানজিদ হাসান। আর মধ্যভাগে দলের হাল ধরেন মেহেদী হাসান মিরাজ।

মিরাজ ৮৯ বলে ৭৪ রান করেন। মূলত মিরাজ-তানজিদের ব্যাটেই মুখরক্ষা করার মতো রান স্কোর কার্ডে যোগ করতে পেরেছে টাইগাররা।

বৃষ্টির কারণে ম্যাচটি নেমে আসে ৩৭ ওভারে। ইংলিশদের বোলিং তোপে আর কোনো টাইগার ব্যাটারই ২০ রানের ঘর ছুঁতে পারেননি।

ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন লিটন কুমার দাস, নাজমুল শান্ত, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ।

ইংরেজদের হয়ে বল হাতে তোপ দেগেছেন রিস টপলি ও আদিল রশিদরা। টপলি নিয়েছেন সর্বোচ্চ তিন উইকেট।

ট্যাগ: ক্রিকেট
ব্র্যাক নিয়োগ দেবে ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েট, আবেদন শেষ ২ মে
  • ১৯ এপ্রিল ২০২৬
র‌্যাবের অভিযানে দুই মণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  • ১৯ এপ্রিল ২০২৬
টঙ্গী থেকে অপহৃত ব্যক্তি টাঙ্গাইলে উদ্ধার, গ্রেপ্তার ৫
  • ১৯ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন ইস্যুতে জরুরি নির্দেশনা…
  • ১৯ এপ্রিল ২০২৬
যেসব নিয়ম ভাঙলে শিক্ষার্থীদের ভিসা বাতিল, জানাল মার্কিন দূত…
  • ১৯ এপ্রিল ২০২৬
ক্রেডিট অফিসার নিয়োগ দেবে সীমান্ত ব্যাংক, আবেদন স্নাতক পাসেই
  • ১৯ এপ্রিল ২০২৬