শতভাগ ফিট সাকিব, খেলবেন আফগান ম্যাচে— শান্ত

০২ অক্টোবর ২০২৩, ০৫:১৬ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫০ PM
সাকিব আল হাসান ও ইনসেটে শান্ত

সাকিব আল হাসান ও ইনসেটে শান্ত © ফাইল ফটো

ফুটবল খেলতে গিয়ে পায়ের গোড়ালিতে ব্যথা পেয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। শ্রীলংকার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচটা খেলেননি তিনি। এমনকি দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষের ম্যাচেও খেলছেন না। বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচের টসে এসে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানান, ফিট হয়েছেন সাকিব, খেলবেন বিশ্বকাপের প্রথম ম্যাচেই।

৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচে সাকিবকে যে পাওয়া যাবে সেটা আগেই নিশ্চিত করেছিলেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের অধিনায়কত্ব করছেন নাজমুল হোসেন শান্ত। টস করতে এসে তিনি জানালেন, 'সাকিব আল হাসান শতভাগ ফিট। আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচেই খেলবেন।'

ডেভিড ওয়ার্নার গ্রেপ্তার
  • ০৭ এপ্রিল ২০২৬
ভর্তি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা দিল জাতীয় বিশ্ববি…
  • ০৭ এপ্রিল ২০২৬
একনজরে বিসিবির অ্যাডহক কমিটি: কার কী পরিচয়?
  • ০৭ এপ্রিল ২০২৬
শিক্ষকদের মার্চের বেতন নিয়ে বড় দুঃসংবাদ দিল মাউশি
  • ০৭ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয়ের হল থেকে রাইস কুকার-বৈদ্যুতিক চুলা জব্দ, ছাত…
  • ০৭ এপ্রিল ২০২৬
নতুন কেনা বাড়িতে ফেরা হল না ড্যাফোডিলের সাবেক ছাত্রের, নিউই…
  • ০৭ এপ্রিল ২০২৬
close