লঙ্কানদের উড়িয়ে দারুণ শুরু টাইগারদের

২৯ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৫ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫৫ PM
লঙ্কানদের উড়িয়ে দারুণ শুরু টাইগারদের

লঙ্কানদের উড়িয়ে দারুণ শুরু টাইগারদের © সংগৃহীত

বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে দারুণ সূচনা করলো বাংলাদেশ। এশিয়া কাপে হারের শোধ তুললো তারা শ্রীলঙ্কাকে হারিয়ে। লিটন দাস, তানজিদ হাসান তামিম ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ফিফটিতে ৮ ওভার হাতে রেখে টাইগারদের জয় ৭ উইকেটে।

এ দিন বাংলাদেশ ২৬৪ রানের লক্ষ্যে নেমে দারুণ শুরু করে। লিটন ও তানজিদের ব্যাটে শুরু থেকে দাপট দেখায়। ৩৭ বলে লিটন হাফ সেঞ্চুরি করেন, ৫২ বলে ফিফটি করেন তানজিদ। দুজনের জুটি ছিল ১৩১ রানের। লিটন ৬১ রান করে আউট হন। ৫৬ বলের ইনিংসে ছিল ১০ চার।

এরপর মিরাজের সঙ্গে ৫২ রানের জুটি গড়ে আউট হন তানজিদ। ৮৮ বলে ১০ চার, ২ ছয়ে ৮৪ রানে থামেন তিনি। তাওহীদ হৃদয় গোল্ডেন ডাক মারেন। বাকি পথ পাড়ি দেন মিরাজ ও মুশফিক। দুজনের ৭৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে জিতে যায় বাংলাদেশ। ৪২ ওভারে  ৩ উইকেটে বাংলাদেশের রান ১৬৪।

৬৪ বলে ৫ চার ও ২ ছয়ে ৬৭ রানে অপরাজিত ছিলেন মিরাজ। এর আগে বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের বোলাররা আগে পরীক্ষা দেয়। গৌহাটিতে আগে ব্যাটিংয়ে নামে লঙ্কানরা। এশিয়া কাপের রানার্সআপরা দুই হাফ সেঞ্চুরিতে ২৬৩ রান করে।

পায়ের ব্যথায় এই ম্যাচে খেলেননি সাকিব আল হাসান। অধিনায়কত্ব পালন করেন মেহেদী হাসান মিরাজ। তিন স্পিনার ও চার পেসারের বোলিং বিভাগের সামনে উল্লেখযোগ্য ইনিংস খেলেন পাথুম নিসাঙ্কা ও ধনঞ্জয়া ডি সিলভা।

কুশল পেরেরা দশম ওভারের দ্বিতীয় বলে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। নিসাঙ্কার সঙ্গে তার জুটি ছিল ৬৪ রানের। ২৪ বলে ৬ চারে সাজানো ছিল কুশলের ৩৪ রানের ইনিংস।

১৪তম ওভারে হাসান মাহমুদকে তিনটি চার ও একটি ছয়ে ১৯ রান তোলেন নিসাঙ্কা ও ও কুশল মেন্ডিস। তারপরই শেখ মেহেদী হাসান ও নাসুম আহমেদ দুই প্রান্ত থেকে রানের লাগাম টেনে ধরেন। 

১৫তম ওভারে এই জুটি ভেঙে দেন নাসুম। মেন্ডিস ও নিসাঙ্কা মিলে যোগ করেন ৪০ রান। মেন্ডিস ১৯ বলে তিন চার ও ১ ছয়ে ২২ রানে নাজমুল হোসেন শান্তর ক্যাচ হন। এরপর মেহেদী ২ রানে সাদিরা সামারাবিক্রমা ও নিসাঙ্কাকে থামান ৬৮ রানে। বাংলাদেশি স্পিনার তার তৃতীয় শিকার বানান চারিথ আসালাঙ্কাকে (১৮)। 

ধনঞ্জয়া ডি সিলভা হাফ সেঞ্চুরি করে হাল ধরলেও অন্য প্রান্ত থেকে উপযুক্ত সঙ্গ পাননি। নিজের শেষ ওভারে মেহেদী হাসান মিরাজ তাকে ৫৫ রানে মাহমুদউল্লাহর ক্যাচ বানান।

দুনিথ ভেল্লালাগে রান আউট হন মাহমুদউল্লাহর থ্রোতে মুশফিকুর রহিম স্টাম্প ভাঙলে। তানজিম হাসান সাকিব ইনিংসের শেষ ওভারে দুশন হেমন্তকে (১১) মোস্তাফিজুর রহমানের ক্যাচ বানালে শেষ হয় লঙ্কানদের ইনিংস। 

বাংলাদেশের পক্ষে সবচেয়ে সফল বোলার মেহেদী, ৯ ওভারে ৩৬ রান খরচায় তিন উইকেট নেন। পেসারদের মধ্যে তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ উইকেট নিতে পারেননি। তানজিম সাকিব, শরিফুল ইসলাম, নাসুম ও মিরাজ একটি করে উইকেট নেন।

বনশিল্প উন্নয়ন করপোরেশনে ১১২ পদে বড় নিয়োগ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নামেই ‘ক্যাশলেস ক্যাম্পাস’ রাবি, কমেনি ভেগান্তি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রথমবারের মতো মোবাইল ভাতা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, কোন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইমাম-মুয়াজ্জিন, পুরোহিতদের ভাতা দেবে সরকার
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, নিষিদ্ধ মসজিদ-মন্দি…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
যশোরে গলাকাটা মরদেহ উদ্ধার
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9