বিশ্বকাপের প্রথম ম্যাচে অনিশ্চিত সাকিব

২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৪৪ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫৫ PM
সাকিব আল হাসান

সাকিব আল হাসান © ফাইল ফটো

ফুটবল খেলতে গিয়ে পায়ে চোট পেয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। আর তাতে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে তার খেলা অনিশ্চিত হয়ে গেছে।

পায়ের চোটের কারণে আজ শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলছন না। সাকিবের বদলে প্রস্তুতি ম্যাচটিতে টস করতে নামেন মেহেদী হাসান মিরাজ।

যদিও সাকিবের চোট নিয়ে বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি। তবে শোনা যাচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগের দিন বাঁ পায়ের গোড়ালিতে ব্যথা পান সাকিব। তার পা ফুলে গেছে।

এমন হলে আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচেও শঙ্কায় থাকবেন তিনি।

শুক্রবার গোহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ। এরপর পহেলা অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি খেলবে টাইগাররা। ৭ অক্টোবর আফগানিস্তান ম্যাচ দিয়ে আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ।

আমরণ অনশনে নার্সিং কলেজের ৩ শিক্ষার্থী
  • ২৬ অক্টোবর ২০২৬
আমার দেশ পত্রিকার প্রেসের সামনে ককটেল বিস্ফোরণে আহত ২
  • ২৬ অক্টোবর ২০২৬
দুর্গন্ধের উৎস খুঁজতে পাওয়া গেল প্রতিষ্ঠিত ৪ সন্তানের মায়ের…
  • ২৬ অক্টোবর ২০২৬
টঙ্গীতে শিশু নিপীড়ন মামলা, সিসিটিভি ফুটেজসহ তথ্যপ্রমাণ সংগ্…
  • ২৫ অক্টোবর ২০২৬
স্ত্রী-সন্তানদের নিরাপত্তার শঙ্কায় গাজীপুর ছেড়েছেন রুমি
  • ২৫ অক্টোবর ২০২৬
বটি দিয়ে কুপিয়ে মাকে হত্যার অভিযোগ, আটক মেয়ে
  • ২৫ অক্টোবর ২০২৬