তামিমের বিষয়ে এখনও নিশ্চুপ বিসিবি

২৯ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৬ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫৫ PM
বোর্ড সভাপতি পাপন ও তামিম

বোর্ড সভাপতি পাপন ও তামিম

তামিম ইকবাল বিশ্বকাপ দলে না থাকার পেছনে সবচেয়ে বেশি অভিযোগ তোলা হচ্ছে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের বিরুদ্ধে। এ নিয়ে যদিও সাকিবের নাম উল্লেখ করেননি তামিম, তবে বিসিবি থেকে তাকে মিডল অর্ডারে ব্যাট করার প্রস্তাব দেওয়া হয়েছে বলে তিনি জানান। এর বিপরীতে বিসিবি একটা ব্যাখ্যা দেবে বলে অপেক্ষায় আছেন অনেকে। যদিও এখন পর্যন্ত এ বিষয়ে কিছুই বলছে না দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। প্রশ্ন উঠেছে কেন এখনো নিশ্চুপ বিসিবি? 

বিসিবির কিছু বিশ্বস্ত সুত্র জানান, ‘বোর্ডের চিন্তা এখন শুধুই বিশ্বকাপ ঘিরে, আপাতত মিডিয়ায় কোনো কথা বলবেন না কেউ। যদি কিছু বলেন সেটা বোর্ড সভাপতিই বলবেন, সেটা যে কোনো সময়ই হতে পারে।’

আজ শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের একটি সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নাজমুল হাসান পাপনের বক্তব্য দেওয়ার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে, সেখানেই তিনি তামিমের বিষয়ে বিসিবির অবস্থান ব্যাখ্যা করবেন।

আরও পড়ুন: আফগানিস্তানের কাছে পরাজয়ের জন্য তামিমকেই দায়ী করলেন সাকিব

এর আগে গত ১৭ সেপ্টেম্বর বিশ্বকাপ খেলতে তামিমকে ছাড়াই ভারতে গিয়েছে বাংলাদেশ দল। এরপর এক ভিডিও বার্তায় তামিম বলেন, ‘বোর্ডের টপ লেভেল থেকে একজন ফোন করে আমাকে বললেন, ‘‘তুমি বিশ্বকাপে যাবা, কিন্তু তোমাকে তো ম্যানেজ করে খেলাতে হবে। একটা কাজ করো, তুমি প্রথম ম্যাচ খেলিও না।’’ আমি বলেছি, এখনও ১২/১৩ দিন সময় আছে। এই সময়ের মধ্যে তো আমি ভালো অবস্থায় থাকব। তাহলে কী কারণে খেলব না? তখন তিনি বললেন, ‘‘আচ্ছা, তুমি যদি খেলো তাহলে আমরা পরিকল্পনা করছি, তুমি নিচের দিকে খেলবা।’’

তামিম তার ভিডিও বার্তায় আরও বলেন ‘স্বাভাবিকভাবে বুঝতে হবে আমি কোন মানসিক অবস্থা থেকে এসেছি। আমাকে যদি হুট করে এ ধরনের কথা বলা হয়। আমার পক্ষে নেওয়া আসলে সম্ভব নয়। আমি ১৭ বছর ধরে এক পজিশনে ব্যাট করেছি। আমি জীবনে কোনোদিন তিন-চারে ব্যাটিং করিনি। আমি যদি আগে কখনো তিন-চারে ব্যাট করতাম তাহলে মানিয়ে নেওয়ার মতো ছিল। আমার এরকম কোনো অভিজ্ঞতা নেই। আমি এটা ভালোভাবে নিইনি। আমি উত্তেজিত হয়ে গিয়েছিলাম। আমি এটা পছন্দ করিনি। আমি মনে করেছি, আমাকে জোর করে করে বাধা দেওয়া হয়েছে’, 

টেন্ডার অনিয়মের অভিযোগ, বরগুনা এলজিইডির নির্বাহী প্রকৌশলীকে…
  • ১৮ মে ২০২৬
ইবির বাসে জুনিয়রকে মারধর, পরবর্তীতে রূপ নিল দুই বিভাগের সংঘ…
  • ১৮ মে ২০২৬
আদালতের এজলাসেই দুই আইনজীবীর জুতা নিক্ষেপ, হাতাহাতি
  • ১৭ মে ২০২৬
কুবিতে শিক্ষার্থীকে ‘লোহার শিকল’ দিয়ে পিটিয়ে রক্তাক্ত করলেন…
  • ১৭ মে ২০২৬
‘ডার্লিং তোমার জন্য প্রশ্ন জোগাড় করেছি’-ছাত্রীর উদ্দেশ্যে শ…
  • ১৭ মে ২০২৬
ডাড স্কলারশিপে স্নাতকোত্তর করুন জার্মানিতে
  • ১৭ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081