‘তানজিম দুঃখ প্রকাশ করেছে’

১৯ সেপ্টেম্বর ২০২৩, ০১:৫৩ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৬ PM
তানজিম হাসান সাকিব

তানজিম হাসান সাকিব © সংগৃহীত

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তরুণ পেসার তানজিম হাসান সাকিবের এশিয়া কাপের মঞ্চে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলে অভিষেক হয়। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের মাত্র কয়েক দিন পর তীব্র সমালোচনার মুখে পড়েছেন বাংলাদেশের তরুণ ডানহাতি পেসার। নারীদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্বেষমূলক পোস্টের কারণে বিতর্কে জড়িয়েছেন তানজিম। তবে বিতর্কিত ফেসবুক পোস্ট নিয়ে দুঃখ প্রকাশ করেছেন তরুণ এই পেসার। ভবিষ্যতের জন্য তাকে সতর্ক করে দিয়েছে বিসিবি।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) মিরপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস।

এ বিষয়ে জালাল ইউনুস জানান, ফেসবুকে পোস্ট দেয়ার ঘটনায় সাকিব দুঃখ প্রকাশ করেছে। কাউকে আঘাত করার জন্য সে এমন পোস্ট দেয়নি বলে বিসিবিকে জানিয়েছে। বোর্ড তাকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

তিনি আরও জানান, সাকিব বলেছে মোটেও তিনি নারীবিদ্বেষী নন। এমনকি আমার মা একজন নারী। সুতরাং আমি নারীবিদ্বেষী হতে পারি না। 

এশিয়া কাপের মঞ্চে ভারতের বিপক্ষে ৮ বলে অপরাজিত ১৪ রান করার পর নিয়েছেন ২ উইকেট। ভারতের বিপক্ষে ম্যাচ জিতিয়ে রাতারাতি নায়ক হয়ে গিয়েছিলেন তানজিম হাসান সাকিব। কিন্তু অভিষেকেই এমন দারুণ নৈপুণ্যের একদিন পরেই যুব বিশ্বকাপজয়ী তারকাকে নিয়ে সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগামাধ্যমে।

তানজিম সাকিবের পুরনো কিছু ফেসবুক পোস্ট ভাইরাল হয়েছে। এর মধ্যে কর্মজীবী নারীদের হেয় করে দেওয়া একটি স্ট্যাটাসই বেশি সমালোচিত হচ্ছে। যা নিয়ে তোপের মুখে পড়েছেন ২০ বছর বয়সী এই পেসার। তার এই ইস্যু ইতোমধ্যেই নজরে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। বিসিবির তরফেও পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়।

তরুণ উদীয়মান তারকার সেসব পোস্ট নিয়ে দ্বিধাবিভক্ত বাংলাদেশ ক্রিকেটের ভক্ত সমর্থকরা। অনেকেই তরুণ এই ক্রিকেটারের সমালোচনা করলেও অনেকে সমর্থন দিচ্ছেন তাকে।

কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যার এক বছর, এখনো মেলেনি বিচার
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় ভর্তির সব তথ্য এক প্ল্যাটফর্মে ‘অ্যাডমিশন হাব’
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল-শিবির সংঘর্ষের দুদিন পরও থমথমে ইবি, প্রস্তুত অতিরিক…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মিরসরাইয়ে নাপিত্তাছড়া ঝরনা পা পিছলে পড়ে কলেজছাত্র আহত
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর গাড়ি বহরের চলাচল বিঘ্নিত, সেই যুবক ৫ দিনের র…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9