শার্লটকে বিধ্বস্ত করে লিগ কাপের সেমিতে মেসির মিয়ামি

১২ আগস্ট ২০২৩, ০৮:৫১ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১৫ AM
ইন্টার মিয়ামির হয়ে আজও গোল পেয়েছেন লিওনেল মেসি

ইন্টার মিয়ামির হয়ে আজও গোল পেয়েছেন লিওনেল মেসি © ইন্টারনেট

শার্লটের বিপক্ষে লিগ কাপে বড় জয় পেয়েছে ইন্টার মিয়ামি। প্রতিপক্ষকে ৪-০ গোলের বিধ্বস্ত করেছে তারা। এদিনও দুর্দান্ত গোলের দেখা পেয়েছেন বিশ্বকাপজয়ী লিওনেল মেসি। এতে সেমিফাইনাল নিশ্চিত হয়েছে মিয়ামির।

ইন্টার মিয়ামির হয়ে শুরু থেকেই গোটা যুক্তরাষ্ট্রকেই বুঁদ করে রেখেছেন লিওনেল মেসি। তারই ধারাবাহিকতায় আজও ঝলক দেখালেন তিনি।

মিয়ামির হয়ে প্রথমার্ধের ১২ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন জোসেফ মার্টিনেজ। ৩২ মিনিটে দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে নেন রবার্ট টেইলর। প্রথমার্ধে আর কোনও গোলের দেখা পায়নি মিয়ামি ও শার্লট।

দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পর আদিলসন মালান্দা তৃতীয় গোলটি করেন। এরপর শঙ্কা জেগেছিল এ ম্যাচে হয়তো মেসি গোল পাবেন না।

তবে ৮৬ মিনিটে দুর্দান্ত এক গোল করে দলের ৪-০ গোলের জয় নিশ্চিত করেন লিওনেল মেসি। এর মাধ্যমে মিয়ামির হয়ে পাঁচ ম্যাচে ৮ গোল করলেন তিনি। যুক্তরাষ্ট্রে যেন মেসির রাজত্ব চলছেই।

গাজীপুরে তিন ফিলিং স্টেশনকে ৮২ হাজার টাকা জরিমানা
  • ০২ এপ্রিল ২০২৬
রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে দোকান-শপিং মল
  • ০২ এপ্রিল ২০২৬
‘সালাহউদ্দিন ভাই মনে হয় ভালো ছাত্র ছিল না’, কেন বললেন শিশি…
  • ০২ এপ্রিল ২০২৬
নোয়াখালীতে চলন্ত বাস থেকে পড়ে প্রাণ গেল হেলপারের
  • ০২ এপ্রিল ২০২৬
সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা
  • ০২ এপ্রিল ২০২৬
সেভ দ্য চিলড্রেনে চাকরি, আবেদন শেষ ৫ এপ্রিল
  • ০২ এপ্রিল ২০২৬