অক্টোবরে ঢাকায় আসার সম্ভাবনা ডি মারিয়ার

১১ আগস্ট ২০২৩, ০৯:৪৩ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১৬ AM
অ্যাঞ্জেল ডি মারিয়া

অ্যাঞ্জেল ডি মারিয়া © সংগৃহীত

বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন তারকা এমিলিয়ানো মার্টিনেজের পর এবার বাংলাদেশে পা রাখতে চলেছেন মেসির দলের আরেক তারকা ফরোয়ার্ড অ্যাঞ্জেল ডি মারিয়া। মার্টিনেজকে ঢাকায় আনা কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্তই আগামী অক্টোবরে ডি মারিয়াকে ঢাকা এবং কলকাতায় আনতে যাচ্ছেন বলে জানা গেছে।

ডি মারিয়ার সফর নিয়ে ভারতীয় কিছু সংবাদমাধ্যমে গত মঙ্গলবার (৮ আগস্ট) খবর প্রকাশিত হয়। যেখানে বলা হচ্ছে, আসন্ন দুর্গাপুজায় ভক্তদের আনন্দে মাতাতে ভারত সফর করবেন আর্জেন্টাইন তারকা। তবে ভারতে যাওয়ার আগে বাংলাদেশে আসতে পারেন ডি মারিয়া।

এ বিষয়ে শতদ্রু বাংলাদেশের গণমাধ্যমকে বলেন, ‘আগামী ২১ ও ২২ অক্টোবর কলকাতায় এবং তার পরদিন অর্থাৎ ২৩ অক্টোবর ডি মারিয়ার ঢাকা সফরের পরিকল্পনা করা হয়েছে। ঢাকায় কিভাবে তিনি যাবেন সেটি নিয়ে আমি এরই মধ্যে কাজ শুরু করেছি। কারা এর সঙ্গে থাকবে সামনেই হয়তো জানাতে পারব।’

তবে এবার ডি মারিয়াকে সামনে থেকে দেখার সুযোগ পাবেন ভক্তরা। বাংলাদেশে থাকবে তার দিনভর প্রোগ্রাম বলে জানান তিনি। 

আরও পড়ুন: মেডিকেলে ভর্তির শেষ অপেক্ষমাণ তালিকা প্রকাশ, সুযোগ পেলেন ৯৯ জন

ডি মারিয়ার সম্ভাব্য সফরের ব্যাপারেও বাংলাদেশ ফুটবল ফেডারেশন এখনো তেমন কিছু জানে না বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন। সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘আমরা এ ব্যাপারে এখনো কিছু শুনিনি। তবে আমাদের সঙ্গে যদি যোগাযোগ করা হয় তাহলে বাফুফে অবশ্যই আন্তরিকভাবে তাতে সম্পৃক্ত হবে। গতবার যে প্রতিষ্ঠানটি মার্টিনেজকে এনেছিল, তারা আমাদের একেবারেই কিছু জানায়নি। আমি নিজে যোগাযোগ করেছিলাম। কিন্তু সাড়া পাইনি।’

এ দিকে ভারত সফরের আগে গত ৩ জুলাই বাংলাদেশে এসেছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। কিন্তু তিনি বাংলাদেশে আসলেও সাধারণ ভক্তরা একনজর প্রিয় তারকাকে দেখতে পারেননি। তাতে ক্ষোভও প্রকাশ করেছিলেন তারা। এবার কোনো তারকা আসলে যেন বিগত ঘটনার মতো না হয়, এমনটি আশা করেছেন আর্জেন্টাইন ভক্তরা। 

বিএনপি নেতার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ, করুন আবেদন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সরকারি জমি দখলের ৩০ বছর পর উদ্ধার, জনমনে স্বস্তি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সিএনজি ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ফটকে চাকসুর তালা, চক্রাকার বা…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
আহছানিয়া মিশন ক্যানসার অ্যান্ড জেনারেল হাসপাতাল কনসালটেন্ট …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের গবেষণা অনুদানের ১৫% নিচ্ছে বিভাগ, দিতে হচ্ছে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9