লাবুশেনকে ছাড়াই বিশ্বকাপ দল ঘোষণা অস্ট্রেলিয়ার

০৭ আগস্ট ২০২৩, ১২:১২ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২১ AM
বিশ্বকাপ দল ঘোষণা অস্ট্রেলিয়ার

বিশ্বকাপ দল ঘোষণা অস্ট্রেলিয়ার © সংগৃহীত

অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপ ২০২৩। আর মাত্র ৫৯ দিন। ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপকে সামনে রেখে ১৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বড় রকমের চমক দিয়েই বিশ্বকাপের জন্য প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। দলে নেই মার্নাস লাবুশেন।

সোমবার (৭ আগস্ট) বিশ্বকাপ পুনরুদ্ধারের মিশনে তাদের অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলে দল সাজিয়েছে অস্ট্রেলিয়া।  অধিনায়ক হিসেবে আছেন প্যাট কামিন্স। 

আরও পড়ুন: মেসি জাদুতে টাইব্রেকারে জিতে কোয়ার্টারে মায়ামি

বিশ্বকাপে অংশ গ্রহণ করার আগে ৭ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ও ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলবে অজিরা। বিশ্বকাপের সর্বোচ্চ সফল দলটির এবারের স্কোয়াডে চমক বলতে দুই নাম; তানভীর সাঙ্ঘা ও অন্যদিকে হার্ডি দলে আছেন অলরাউন্ডার হিসেবে। এছাড়া সব পরিচিত মুখ নিয়েই বিশ্বকাপে খেলতে যাচ্ছে অজিরা।

অস্ট্রেলিয়ার বিশ্বকাপের প্রাথমিক দল :
প্যাট কামিন্স (অধিনায়ক), শন অ্যাবট, অ্যালেক্স ক্যারি, অ্যাস্টন অ্যাগার, ক্যামেরন গ্রিন, নাথান এলিস, অ্যারন হার্ডি, জশ হ্যাজলউড, জশ ইংলিশ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, তানভীর সাঙ্ঘা, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা।

সেলস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, আবেদন এইচএস…
  • ০২ এপ্রিল ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ৫ হাজার লিটার জ্বালানি তেল জব্দ
  • ০২ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বৈশাখী ভাতার প্রস্তাব কবে পাঠানো হবে, জানাল মাউশি
  • ০২ এপ্রিল ২০২৬
বিয়ের কথা বলে জামিন নিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ, গায়ক নোবেল ফের ক…
  • ০২ এপ্রিল ২০২৬
বাংলাদেশে কি পরিমাণ জ্বালানি তেলের মজুদ আছে, জানাল মন্ত্রণা…
  • ০২ এপ্রিল ২০২৬
হেলমেট পরে পরীক্ষা দিলেন জবি শিক্ষার্থীরা
  • ০২ এপ্রিল ২০২৬