মেসি জাদুতে টাইব্রেকারে জিতে কোয়ার্টারে মায়ামি

০৭ আগস্ট ২০২৩, ০৯:৫৬ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২১ AM
টাইব্রেকারে কোয়ার্টারে মায়ামি

টাইব্রেকারে কোয়ার্টারে মায়ামি © সংগৃহীত

ইন্টার মায়ামির হয়ে খেলতে নেমে লিওনেল মেসি লিখলেন আরও একটি প্রত্যাবর্তনের গল্প। প্রথমবার অ্যাওয়ে ম্যাচ খেলতে নেমেছিল মায়ামি। এফসি ডালাসের কাউন্টার অ্যাটাক সামাল দিতে গিয়ে নিজেদের জালেই বল জড়ান ইন্টার মায়ামির রবার্ট টেইলর। স্বাগতিক ডালাস তখন এগিয়ে ৪-২ গোলের ব্যবধানে। কিন্তু মেসি জাদুতে পিছিয়ে থেকে মায়ামি ঘুরে দাঁড়ায় অবিশ্বাস্যভাবে। টাইব্রেকারে ৫-৩ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে মায়ামি। 

প্রথমবার একসঙ্গে মাঠে নামে সার্জিও বুশকেটস, জর্দি আলবা ও মেসি। ষষ্ঠ মিনিটে সাবেক বার্সা সতীর্থ আলবার পাসে বক্সের বাইরে থেকে জাল কাঁপান মেসি। 

দ্বিতীয়ার্ধে আট মিনিটের ব্যবধানে ফাকুন্দো কুইগনন ও বার্নার্ড কামুঙ্গো গোল করে মায়ামিকে পেছনে ফেলেন। ২-১ গোলে এগিয়ে থেকে হাফটাইমে যায় ডালাস। এক ঘণ্টা পার হতে আরেকটি গোল খায় মায়ামি।

৬৩ মিনিটে অ্যালান ভেলাস্কো ৩-১ গোলে এগিয়ে দেন স্বাগতিকদের। ৬৫ মিনিটে আলবার অ্যাসিস্টে ব্যবধান কমান বেঞ্জামিন ক্রেমাসচি। স্বস্তি ফিরেছিল মায়ামি ক্যাম্পে।

আলবার অ্যাসিস্টে গোল করেন মেসি

কিন্তু তিন মিনিট পর প্রতিপক্ষের বল বিপদমুক্ত করতে গিয়ে রবার্ট টেলর আত্মঘাতী গোল করেন। তাতে ৪-২ গোলে এগিয়ে যায় ডালাস। অবশ্য আত্মঘাতী গোলেই মায়ামির স্বস্তি ফেরে। ডালাসের মার্কো ফারফান ৮০ মিনিটে নিজেদের জালে বল জড়ান। পাঁচ মিনিট পর মেসির দুর্দান্ত ফ্রি কিক, উঁচু শট গোলপোস্টের কোণা দিয়ে জালে জড়ায়। সমতায় ফেরে মায়ামি।

ম্যাচ গড়ায় সরাসরি টাইব্রেকারে। প্রথম শটে মেসি জাল কাঁপান। যেখানে ডালাসকে ৫-৩ ব্যবধানে হারিয়ে লিগ কাপের কোয়ার্টার ফাইনালে গিয়েছে মেসির ইন্টার মায়ামি।।

জিলহজ মাসের প্রথম দশ দিনের বিশেষ ১০ আমল
  • ১৮ মে ২০২৬
৫ বছরে বিশ্বে চাকরি হারাবে ৯ কোটি মানুষ, বাংলাদেশে ঝুঁকিতে …
  • ১৮ মে ২০২৬
তনু হত্যায় মিলল আরও এক ব্যক্তির ডিএনএ, তদন্তে নতুন মোড়
  • ১৮ মে ২০২৬
কুমিল্লাসহ তিন জেলায় দুপুর ১২টার মধ্যে কালবৈশাখী ঝড়ের সতর্ক…
  • ১৮ মে ২০২৬
শিক্ষার্থীরা অনেক হতাশায় ভোগে, তাদের মানসিক চাপ কমাতে কাজ ক…
  • ১৮ মে ২০২৬
আইপিএলের প্লে-অফ: কোন দলের কী সমীকরণ?
  • ১৮ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081