বিশ্বকাপ খেলতে ভারত যাওয়ার অনুমতি পেল পাকিস্তান

০৭ আগস্ট ২০২৩, ১২:০৩ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২১ AM
ভারত ও পাকিস্তান ক্রিকেট দল

ভারত ও পাকিস্তান ক্রিকেট দল © ফাইল ফটো

অক্টোবরে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ভারতে বিশ্বকাপে দল পাঠানোর অনুমতি পেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এক বিবৃতি দিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ছাড়পত্র দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

বিবৃতি দিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তর থেকে জানানো হয়েছে, ‘খেলার সঙ্গে রাজনীতি মেশানো উচিত নয়। পাকিস্তান বরাবরই বিষয়টি মেনে আসছে। তারই অংশ হিসেবে পাকিস্তান ভারতে ২০২৩ বিশ্বকাপ খেলতে দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।’ 

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘পাকিস্তান বিশ্বাস করে, আন্তর্জাতিক খেলা-ধুলার বিষয়ে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ভারত যে বিপরীত অবস্থান নিয়েছে তা সঠিক নয়। ভারত সম্প্রতি এশিয়া কাপ খেলতে পাকিস্তানে আসতে অসম্মতি জানিয়েছে। সেখানে পাকিস্তানের বিশ্বকাপ খেলতে দল পাঠানোর সিদ্ধান্ত খেলা-ধুলার প্রতি দায়িত্বশীলতার পরিচয় বহন করে।’

এর আগে পাকিস্তানের ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না আসায় পাকিস্তান সরকারও ভারতে বিশ্বকাপ খেলতে দল পাঠাবে না বলে সিদ্ধান্ত নিয়েছিল।

পরবর্তীতে বিশ্বকাপের মতো মেগা আসরে দল পাঠানোর বিষয়ে সিদ্ধান্তে আসতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ একটি কমিটি গঠন করে দেন। যে কমিটির সভাপতি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো। এছাড়া ক্রীড়া মন্ত্রী, যোগাযোগ মন্ত্রী, তথ্য-প্রযুক্তি মন্ত্রী ও কাশ্মীর বিষয়ক উপদেষ্টা ছিলেন কমিটিতে। 
তারা বৈঠক শেষে ভারতে বিশ্বকাপ খেলতে দল পাঠানোর বিষয়ে ইতিবাচক মতামত দেন। তবে আইসিসি ও বিসিসিআই (ভারতীয় ক্রিকেট বোর্ড) এর কাছে বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচের ভেন্যু ও টিম হোটেলের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে পরিষ্কার ধারণা পেতে নিরাপত্তা পরিদর্শক দল পাঠানোর অনুমতি চায়। 

সর্বশেষ বিবৃতি দিয়ে ভারতে দল পাঠানোর সিদ্ধান্ত নিলেও পাকিস্তান সরকার ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছে, ‘পাকিস্তান, ক্রিকেটারদের নিরাপত্তা বিষয়ে অত্যন্ত চিন্তিত। আমরা এই দুশ্চিন্তার বিষয়টি আইসিসি ও ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের জানিয়েছি। আশা করছি, ভারত সফরে পাকিস্তান ক্রিকেট দলের পুরোপুরি নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা হবে।’ 

আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকৃত আসামি প্রবাসে, নামে মিল থাকায় ২০ দিন কারাভোগ করলেন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ, করুন আবেদন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সরকারি জমি দখলের ৩০ বছর পর উদ্ধার, জনমনে স্বস্তি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সিএনজি ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ফটকে চাকসুর তালা, চক্রাকার বা…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9